শনিবার তুরস্কের মুখোমুখি পর্তুগাল, টিকে থাকার লড়াইয়ে নামছে বেলজিয়াম

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার ইউরো কাপে গ্রুপ পর্বের ম্যাচে তুরস্কের বিরুদ্ধে নামছে পর্তুগাল। এর আগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেনি পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তুরস্কের ম্যাচে কি ছন্দে ফিরতে পারবেন রোনাল্ডো, সেদিকে তাকিয়ে ফুটবলমহল। অন্যদিকে প্রতিযোগিতা টিকে থাকতে এদিন মাঠে নামছে বেলজিয়াম। 

চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে জমাট রক্ষণের মুখে পড়তে হয়েছিল পর্তুগালকে। আক্রমণ করতে গিয়ে একটা সময়ে গোল খেতে হয় রোনাল্ডোদের। পরে অবশ্য দুই গোল করে ম্যাচ জেতে। কিন্তু তুরস্ক সাধারণত আক্রমণাত্মক ফুটবল খেলতে ভালবাসে। সাধারণত তাদের রক্ষণ করতে খুব একটা দেখা যায় না। ফলে এদিনের ম্যাচে রোনাল্ডো সহ পর্তুগীজ খেলোয়াড়দের খেলার জায়গা থাকবে বলে মনে করা হচ্ছে।

গত ম্যাচে তুরক্সের তারকা আর্দা গুলার জর্জিয়ার বিরুদ্ধে গোল করে সকলের নজর কেড়েছিলেন। রোনাল্ডোর রেকর্ড ভেঙে সর্বকনিষ্ট গোলদাতা হয়েছেন তিনি। যার রেকর্ড তিনি ভেঙেছেন, শনিবার সেই রোনাল্ডোর বিরুদ্ধে নামছেন গুলার। ফলে এদিন ম্যাচে এই দুই খেলোয়াড়ের মধ্যে তুল্যমূল্য লড়াই হতে পারে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, পর্তুগাল ও তুরস্ক দুই দলই এখনও পর্যন্ত একটি করে ম্যাচ জিতেছে। এদিনের ম্যাচ যে দল জিতবে, সেই দলই গ্রুপে শীর্ষ স্থানে চলে যাবে। ম্যাচের আগে পর্তুগালের কোচ মার্তিনেস জানিয়ে দিয়েছেন, চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে আমরা পিছিয়ে থেকেও ম্যাচ জিতেছি। তুরস্কের বিরুদ্ধেও আমাদের সবাইকে তৈরি থাকতে হবে। 

অন্যদিকে এদিন ইউরো কাপে টিকে থাকার লড়াইতে নামছে বেলজিয়াম। এদিন রোমানিয়াকে হারাতেই হবে লুকাকুদের। গত ম্যাচে স্লোভাকিয়ার কাছে হারতে হয়েছে বেলজিয়ামকে। গোল করার সুযোগ নষ্ট করেছেন লুকাকু। তবে এদিন তাঁদের সেই ভুল করতে চলবে না। অন্যদিকে ইউক্রেনকে হারিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী রোমানিয়া। গত শুক্রবার ইউক্রেন স্লোভাকিয়াকে হারানোয় এই গ্রুপের লড়াই জমে গিয়েছে। শেষ পর্যন্ত এই গ্রুপ থেকে কোন দুটি দল পরের রাউন্ডে পৌঁছোয় সেদিকে তাকিয়ে থাকবে ফুটবলমহল।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

এক ম্যাচে নিষিদ্ধ মেসি-আলবা, ক্ষুব্ধ মায়ামির‌ সমর্থকরা

ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]