Euro Cup 2024 : চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে জয় দিয়ে ইউরো কাপ অভিযান শুরু পর্তুগালের

Share:

নিজস্ব প্রতিনিধি : চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে জয় দিয়ে ইউরো কাপ অভিযান শুরু করল পর্তুগাল। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল রোনাল্ডোর দল। এরপর গোল শোধ করাই শুধু নয়, শেষ মুহূর্তে নাটকীয়ভাবে গোল করে জিতল পর্তুগাল।

প্রথম থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ালেও গোল আসছিল না পর্তুগালের। ম্যাচে বেশিরভাগ সময়ই নিজের অর্ধে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল চেক প্রজাতন্ত্র। তবে ৬২ মিনিটের মাথায় চেক প্রজাতন্ত্র সুকাস প্রোভডের শটে এগিয়ে যায়। তবে বেশিক্ষণ নিজেদের এগিয়ে রাখতে পারেননি তাঁরা। মিনিট সাতেকের মধ্যে পর্তুগীজের খেলোয়াড় নুনো মেন্ডিজের হেড ঝাঁপিয়ে পড়ে আটকান চেক গোলরক্ষক জিন্দ্রিজ স্টানেক। তবে বলটা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। চেক ডিফেন্ডার রবিন হ্রানাচের গায়ে লেগে বল ঢুকে যায় চেকের জালে।

পর্তুগাল সমতায় ফেরার পর একটা সময়ে মনে হচ্ছিল, ম্যাচটা হয়ত ড্র হয়ে যাবে। নির্ধারিত ৯০ মিনিটের শেষের দিকে দিয়েগো জোতার চেকের জালে বল জড়ালেও সেই গোল বাতিল হয়ে যায়। এরপর যোগ হওয়া সময়ে কনসেইসাওয়ের গোলে এগিয়ে যায় পর্তুগাল। উল্লেখ্য, বাছাইপর্বে সবকটি ম্যাচ জিতে ইউরো কাপ খেলছে পর্তুগাল।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

এক ম্যাচে নিষিদ্ধ মেসি-আলবা, ক্ষুব্ধ মায়ামির‌ সমর্থকরা

ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]