Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আর্সেনালের বিরুদ্ধে ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হচ্ছে না মেসির

১৯ জুলাই আর্সেনালের মুখোমুখি হচ্ছে এমএলএস অলস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ইন্টার মিয়ামিতে খেলার জন্য এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি ফুটবলের রাজপুত্র। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের দলটির হয়ে কবে অভিষেক ঘটবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শোনা গিয়েছিল ১৯ জুলাই আর্সেনালের বিরুদ্ধে মাঠে নামার মধ্য দিয়ে ইন্টার মিয়ামির হয়ে অভিষেক ঘটতে পারে মেসির। কিন্তু সেই সম্ভাবনাও মিলিয়ে গেল। কেননা, আর্সেনালের বিরুদ্ধে যে এমএলএস অল স্টার স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাতে নাম নেই আর্জেন্টাইন অধিনায়কের।

পিএসজি ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি। সম্ভবত আগামী ৩০ জুন বর্তমান ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে ছেদ ঘটাবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার পরেই পা বাড়াবেন ইন্টার মিয়ামিতে। তবে দুপক্ষের মধ্যে এখনও চুক্তি নিয়ে চূড়ান্ত কথাবার্তা হয়নি। তাই ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ চাইলেও আর্সেনালের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি মেসি। সেই কারণে আর্সেনালের বিরুদ্ধে ২৬ জনের দলে তাঁর নাম রাখা হয়নি বলে মঙ্গলবার এমএলএসের এক কর্তা জানিয়েছেন।

ডিসি ইউনাইটেডের কোচ ওয়েইন রুনিও চেয়েছিলেন, আর্সেনালের বিরুদ্ধে মেসি খেলুন। কিন্তু কোনও এক অজানা কারণে তাঁর কথাতেও রাজি হননি বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সূত্রের খবর, ২১ জুলাই মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে ইন্টার মিয়ামির হয়ে অভিষেক ঘটতে পারে মেসির। আর ১৬ জুলাই এক অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে ক্লাবের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে পরিচয় করানো হতে পারে।  

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

চোট কাটিয়ে মাঠে ফিরে মেসির গোলে ৩-১ ব্যবধানে জয় মায়ামির

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

নির্বাসন কাটিয়ে ফিরেই ম্যাজিক মেসির, জয়ে ফিরল মায়ামি

লঘু পাপে গুরুদণ্ড! নির্বাসনের শাস্তিতে ক্ষুব্ধ ও হতাশ মেসি

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি, টপকে গেলেন রোনাল্ডোকে

নিষ্প্রভ মেসি, ৫ ম্যাচ বাদে হারল ইন্টার মায়ামি

৫ ম্যাচে ম্যাজিক, মেসির জোড়া গোলের জাদুতেই মায়ামির জয়

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00