Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০২৪ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ

শনিবার কলম্বোয় এসিসি’র বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: সময় ভালই যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহের। আগামী ২০২৪ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি পদে থাকছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের  (BCCI) সচিব। শনিবার কলম্বোয় এসিসি’র বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পরে এসিসির পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, ‘বার্ষিক সাধারণ সভায় সংস্থার সব সদস্যই প্রেসিডেন্ট পদে জয় শাহের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে সহমত পোষণ করেছেন।’ উল্লেখ্য ২০২১ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের কুর্সিতে বসেছিলেন অমিত পুত্র। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের স্থায়ী সদস্য হিসেবে রয়েছে পাঁচটি দেশ। ভারত ছাড়া বাকি দেশগুলি হলো, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এছাড়া সহযোগী সদস্য হিসেবে রয়েছে নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ভূটান, হংকং, থাইল্যান্ড, চিন, বাহরাইন। এদিনের বার্ষিক সভায় সহযোগী সদস্য থাকা কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পূর্ণ সদস্য হিসেবে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি চলতি বছর এশিয় কাপ প্রতিযোগিতার আয়োজন শ্রীলঙ্কাকে দেওয়া হয়। টি-টুয়েন্টি ফরম্যাটেই হবে এশিয় কাপ। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতা উপমহাদেশের দেশগুলিকে প্রস্তুতি নিতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

৯-২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে বসছে এশিয়া কাপের আসর

বিশ বাঁও জলে এশিয়া কাপ, ঢাকার বৈঠক বয়কট শ্রীলঙ্কা-সহ আরও ৩ বোর্ডের

বিসিসিআই-এ সচিব বদল! স্থান পেলেন না বাংলার স্নেহাশিস,মসনদে কে?

ICC  চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিলেন  জয় শাহ

‘অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’, জয়কে ঘিরে মমতার শাহি খোঁচা

ICC-এর নয়া চেয়ারম্যান জয় শাহ, কত বেতন পাবেন, দায়িত্ব কী কী হবে তাঁর?

ফের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ

বৃষ্টির কারণে ভেস্তে গেল ভারত-পাক ম্যাচ, এমার্জিং এশিয়া কাপের সেমিতে দুই দলই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00