Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ICC  চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিলেন  জয় শাহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আনুষ্ঠানিক ভাবে আইসিসির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিলেন জয় শাহ। ১ ডিসেম্বর থেকে তিনি চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন । ৩৬ বছর বয়সী শাহ, যিনি গত পাঁচ বছর ধরে বিসিসিআই সচিবের দায়িত্ব পালন করছেন আর এবার তিনি সামলাতে চলেছেন বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার দায়িত্ব। জয় শাহ বসলেন নিউজিল্যান্ডের অ্যাটর্নি  গ্রেগ বার্কলের জায়গায় ।

জয় শাহের আগে ব্যবসায়ী প্রয়াত জগমোহন ডালমিয়া, আইনজীবী শশাঙ্ক মনোহর এবং শিল্পপতি এন শ্রীনিবাসন ছিলেন  বিশ্ব ক্রিকেট সংস্থার প্রধান । বলা বাহুল্য, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমস ও মেয়েদের ক্রিকেট রয়েছে। আর সেইদিকে বিশেষ নজর রাখছেন জয় শাহ। আইসিসির দায়িত্ব নেওয়ার পরেই তিনি জানান, ‘ চেয়ারম্যান হিসাবে বসতে পেরে চেয়ারম্যান হিসেবে বসতে পেরে গর্বিত। আপনাদের জানাই অনেক কৃতজ্ঞ।  ২০২৮ সালে অলিম্পিক্সের জন্য তৈরি হচ্ছি। এরফলে বিশ্বের আরও বেশি করে সমর্থক আমাদের সঙ্গে জুড়বেন।‘

উল্লেখ্য, ২০০৯ সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে ক্রিকেট প্রশাসনে প্রবেশ করেন জয় শাহ। সেইসময়  তিনি আহমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়নের তদারকি করেছিলেন। এরপররেই ২০১৯ সাল জয় শাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই)- তে সচিব হিসাবে যোগ দেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ও আইসিসির ফিনান্স ও কমার্শিয়ার অ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আর এবার জয় শাহ সামলাবেন বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার দায়িত্ব।

ওভাল টেস্ট শুরুর মুখে ইংল্যান্ডকে বাড়তি সুবিধার অভিযোগে নালিশ ভারতের

উঠে গেল আইসিসির নিষেধাজ্ঞা, ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার

ICC-র জুনের সেরা দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম

শাস্তি পেলেন ঋষভ পন্থ, কী দোষ ভারতীয় উইকেটরক্ষকের?

লিডস টেস্টে চরম ভুল করলেন শুভমন গিল, নেমে আসতে পারে আইসিসির শাস্তির খাঁড়া

ট্রাম্প প্রশাসনের যথেচ্ছাচার অব্যাহত, আইসিসির ৪ বিচারকের উপর জারি নিষেধাজ্ঞা

হিন্দু লিটন দাসকে অধিনায়ক করায় বিসিবি সভাপতিকে সরিয়ে দিল ইউনূস সরকার

বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার কে, খোলসা করলেন হরভজন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00