Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টির কারণে ভেস্তে গেল ভারত-পাক ম্যাচ, এমার্জিং এশিয়া কাপের সেমিতে দুই দলই

সোমবার সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতের মেয়েরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের মাটিতে অনুষ্ঠিত মেয়েদের এমার্জিং কাপ প্রতিযোগিতার পিছু ছাড়ছে না হতচ্ছাড়া বৃষ্টি। শনিবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই চিরশত্রু পাকিস্তান ও ভারতের। কিন্তু বৃষ্টির কারণে মাঠে একটি বলও গড়াতে পারেনি। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবাদে সেমিফাইনালে উঠে গেল দুই দলই। যেভাবে প্রতিযোগিতার শুরু থেকে বৃষ্টি পিছু ধাওয়া করছে তাতে বাকি ম্যাচগুলির ভবিষ্যত নিয়েও সংশয় দেখা দিয়েছে।

মহিলা ক্রিকেটের প্রসারে হংকংয়ের মং ককে এমার্জিং টিম’স এশিয়া কাপের আয়োজন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারত ছাড়াও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, হংকংয়ের ‘এ’ দল। গত তিন দিন ধরে লাগাতার বৃষ্টির ফলে একের পর এক ম্যাচ ভেস্তে চলেছে। শনিবার হাইভোল্টেজ ম্যাচে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল শ্বেতা শেরাওয়াত-তিতাস সাধুদের। সকাল এগারোটায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

প্রথম ম্যাচে হংককে হারানোর সুবাদে আগেই দুই পয়েন্ট পেয়েছিল শ্বেতা শেরাওয়াতরা। পর পর দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যায়। আগামী সোমবার সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতের মহিলা দল। এদিনের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ লিগে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে পৌঁছে যায় পাকিস্তানও। সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ফাতিমা সানারা।

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ‘মহাযুদ্ধ’ ১৪ সেপ্টেম্বর

৯-২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে বসছে এশিয়া কাপের আসর

বিশ বাঁও জলে এশিয়া কাপ, ঢাকার বৈঠক বয়কট শ্রীলঙ্কা-সহ আরও ৩ বোর্ডের

জঙ্গি কার্যকলাপে সঙ্গে জড়িত ২ অভিযুক্তকে বীরভূম থেকে গ্রেফতার করল বেঙ্গল STF

‘অপারেশন সিঁদুর’-এ খতম ১০০ জঙ্গি, সর্বদল বৈঠকে জানালেন রাজনাথ

‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’, ভারতের উদ্দেশ্যে কড়া বার্তা পাক সেনাদের

‘আগে আক্রমণ করব না, হামলা হলে যোগ্য জবাব দেব’, হুঙ্কার পাক বিদেশ মন্ত্রীর

পরমাণু যুদ্ধের রূপ নিতে পারে ভারত-পাকিস্তান সংঘর্ষ, চাঞ্চল্যকর দাবি মার্কিন গোয়েন্দাদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00