Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’, জয়কে ঘিরে মমতার শাহি খোঁচা

বৃহস্পতিবার বিকালে ছোট্ট একটা ট্যুইট করে শাহি খোঁচা দিলেন মমতা। অভিনন্দনও জানালেন অমিত শাহকে। হাজার হোক ছেলে এখন ICC’র চেয়ারম্যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে কথাটা অনেকেই বলতে পারছিলেন না, সেটা অনায়াসেই বলে দিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। যিনি কোনওদিন মাঠে নেমে ক্রিকেট খেলেননি তিনিই এখন বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার(World Cricket’s Governing Body) হর্তাকর্তা বিধাতা। International Cricket Council বা ICC’র চেয়ারম্যান(Chairman) নির্বাচিত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) ছেলে জয় শাহ(Jay Shah)। ৩৫ বছরের জয় ICC’র কনিষ্ঠতম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। পাকিস্তান বাদে ICC’র ১৫টি দেশেরই সমর্থন পেয়েছেন তিনি। তবে পাকিস্তান জয়ের বিরোধিতাও করেনি। কিন্তু আসল খোঁচাটা এল সেই ভারতের মাটি থেকেই। সেই খোঁচা(Pole) দিলেন আবার মমতা। বৃহস্পতিবার বিকালে ছোট্ট একটা ট্যুইট(Tweet) করে সেই খোঁচা দিয়েছেন মমতা।

আরও পড়ুন, মোটর ট্রেনিং স্কুলগুলির মালিকানা ও ঠিকানা বদলের সবুজ সঙ্কেত

তা কী লিখেছেন তৃণমূল সুপ্রিমো তাঁর ট্যুইটে? মমতা তাঁর ট্যুইটে লিখেছেন, ‘অভিনন্দন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। আপনার ছেলে রাজনীতিক হননি, তবে তিনি আইসিসি-র চেয়ারম্যান হয়েছেন—যে পদ অনেক রাজনীতিকের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ছেলে সত্যিই খুব খুব ক্ষমতাশালী হয়ে উঠেছেন, এবং তাঁর এই সাফল্য ও উচ্চতালাভের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কুডস।’ ঘটনা হচ্ছে, মোদি জমানায় ভারতীয় ক্রিকেট বোর্ডে নিরঙ্কুশ ভাবে শাহি আধিপত্য স্থাপিত হয়েছে। অমিত শাহ তাঁর রাজনৈতিক প্রভাবকে কাজে জয় শাহকে ক্রিকেট বোর্ডের সচিব করেছিলেন। নইলে যে ছেলের সঙ্গে কোনওদিনও ক্রিকেটের উল্লেখযোগ্য সম্পর্ক ছিল না, সেই তিনি ভারতীয় ক্রিকেটে এত উঁচু পদ হঠাৎ করে দখল করে ফেললেন কীভাবে? আগে যে আধিপত্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর ছিল, এখন সেটাই বিশ্ব ক্রিকেটের ওপর হয়ে গেল।

আরও পড়ুন, সার্জেন্টের চোখে ইট ছুঁড়ে মারা বিজেপি নেত্রী গ্রেফতার মহেশতলায়

ঘটনা হচ্ছে, পরিবারতন্ত্র নিয়ে প্রায়ই বিজেপি খোঁচা দেয় কংগ্রেস সহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিকে। এদিন মমতা কিন্তু সেই পাল্টা পরিবারতন্ত্রেরই খোঁচা দিয়েছেন। কেন্দ্রের যে কোনও মন্ত্রীর পদের তুলনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে বোর্ডের হাতে যে বাজেট রয়েছে তা বহু সরকারি দফতরের হাতে থাকে না। সেই পরিসরে জয় শাহের উত্থান কীভাবে হয়েছে, তাও বহু মানুষের কাছে পরিষ্কার। তাই মমতাও এদিন রাজনৈতিক ভাবেই খোঁচাটা দিতে চেয়েছেন। সন্দেহ নেই মমতা এভাবে মুখ খোলার পর আরও অনেকে এ বিষয়ে সরব হবেন। যে কথাটা অনেকেই এতদিন বলতে পারছিলেন না সেই কথাটাই, অতিশয় তীর্যকভাবে এদিন বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00