Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হল জয় শাহকে। আরও এক বছরের জন্য জয় শাহকে ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট করা হল। এই নিয়ে তৃতীয় বারের জন্য ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।

এদিন সর্বসম্মতিক্রমে জয় শাহকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট করা হয়েছে। এদিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা জয় শাহের নামটি প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। ২০২১ সালের জানুয়ারি মাসে প্রথম এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়েছিল জয় শাহকে। জয় শাহের সভাপতিত্বেই ২০২২ সালে টি ২০ ফরম্যাটে এশিয়া কাপ হয়েছিল। পাশাপাশি ২০২৩ সালে ৫০ ওভারের এশিয়া কাপ হয়েছিল।

জয় শাহ এশিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে ফের নির্বাচিত হওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা জানিয়েছেন, এশিয়া অঞ্চলে ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে জয় শাহের ভূমিকাকে অস্বীকার করা যাবে না। আশা করব, জয় শাহের সভাপতিত্বে ক্রিকেটে আরও উন্নতি হবে। ফের সভাপতিত্বের দায়িত্ব হাতে পাওয়ার পর জয় শাহ জানান, ‘আমি কৃতজ্ঞ আমাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে ফের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করার জন্য। এশিয়া অঞ্চলে ক্রিকেটে যাতে সার্বিক উন্নতি হয়, সেদিকেই জোর দেওয়া হবে।

 

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

৯-২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে বসছে এশিয়া কাপের আসর

বিশ বাঁও জলে এশিয়া কাপ, ঢাকার বৈঠক বয়কট শ্রীলঙ্কা-সহ আরও ৩ বোর্ডের

শুধু সচিন বা ধোনি নন, এই দুই ক্রিকেটারেরও রয়েছে ভারতীয় সেনা যোগ

‘পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই’, অপারেশন সিঁদুর নিয়ে আবেগপ্রবণ শচিন

বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার কে, খোলসা করলেন হরভজন

ক্রিকেট মাঠেই মর্মান্তিক মৃত্যু আম্পায়ারের

তীব্র তাপপ্রবাহে মাঠেই মৃত্যু পাক বংশোদ্ভূত ক্রিকেটারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00