অবসরের জল্পনায় জল ঢেলে দিলেন রোহিত, প্রশংসা করলেন রাহুল-বরুণের

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: ২০২৪ সালের ঘটনা। বিশ্বকাপ জয়ের খানিকবাদেই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। দীর্ঘদিন ধরেই ফর্মে না থাকায় ভারতের একদিনের ক্রিকেট দল থেকে কেন তাঁকে সরানো হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছিলেন সমালোচক থেকে শুরু করে নিন্দুকরা। গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেওয়ার পরেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। রবিবার (৯ মার্চ) দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে পরাস্ত করে ১২ বছর বাদে ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। তাও তাঁর নেতৃত্বে। অধিনায়ক হিসাবে টি টোয়েন্টি ও চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেওয়া রোহিত সন্ন্যাসের ঘোষণা করেন কিনা, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সবাই। কিন্তু সব জল্পনায় জ;ল ঢেলে টিম ইন্ডিয়ার অধিনায়ক একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন না। উল্টে আর-ও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন। একই সঙ্গে দলের দুই ক্রিকেটার লোকেশ রাহুল ও বরুণ চক্রবর্তীর ভূয়সী প্রশংসাও করলেন।

এদিন ফাইনালে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে দেখা গিয়েছিল ভারত অধিনায়ককে। ইনিমশের শুরুতে কাইল জেমিসনের বলে ছক্কাও হাঁকিয়েছিলেন। ৭৬ রানের এক অনবদ্য ইনিংস খেলে দলের ভিত অনেকটা শক্তিশালী করে গিয়েছিলেন। ম্যাচ শেষে সঞ্চালক ইয়ান বিশপের মুখোমুখি হয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক জানালেন, ‘আজকে যেভাবে খেলেছি, সেটা আমার স্বাভাবিক খেলা নয় এটা। কিন্তু এই ধাঁচেই খেলতে চেয়েছিলাম। রাহুল (রাহুল দ্রাবিড়) ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিলাম। এখন গৌতি (গৌতম গম্ভীর) ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ওরা দু’জনেই আমাকে সমর্থন করেছে। তাই আগ্রাসী খেলা চালিয়ে গিয়েছি। আজ প্রথম পাঁচ-ছয় ওভার কী ভাবে খেলব সে ব্যাপারে স্পষ্ট ধারণা ছিল। আগে আগ্রাসী খেলতে গিয়ে আউট হয়েছি।’ ৯ মাসের মধৃএ জোড়া ট্রফি জয় যে তাঁকে অন্যরকম আনন্দ দিয়েছে, তাও উল্লেখ করতে ভুল করলেন না।

প্রশংসা করলেন লোকেশ রাহুল ও বরুণ চক্রবর্তীরও। পর পর উইকেট পতনের পরেও যে ভাবে মাথা ঠাণ্ডা রেখে ম্যাচ জিতিয়েছেন রাহুল তার প্রশংসা করে বলেছেন, ‘কেএলের মানসিকতা নিয়ে কী আর বলব। চাপে পড়লে কখনও সেটা দেখাতে ভালবাসে না। আজ একাই ম্যাচটা শেষ করে এল। চাপের মুখে ঠিক যে শটটা খেলতে হবে সেটাই খেলে।’

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের ম্যাচে নজর কাড়ল রোহিতের ২.৪৬ কোটি টাকার ঘড়ি

ওভালে গিলদের খেলা দেখতে লাইনে দাঁড়িয়েই স্টেডিয়ামে ঢুকলেন রোহিত শর্মা, মুগ্ধ বিশ্ব

গিল-রাহুলের অদম্য লড়াই, হার বাঁচাতে আরও ১৩৭ রান চাই

ম্যাঞ্চেস্টারে নতুন মাইলফলক স্পর্শ করলেন কেএল রাহুল, কী কীর্তি গড়লেন?

লর্ডসে শতরান রাহুলের, ছুঁলেন বেঙ্গসরকারের রেকর্ড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]