লর্ডসে শতরান রাহুলের, ছুঁলেন বেঙ্গসরকারের রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌরভ গঙ্গোপাধ্যায়-রাহুল দ্রাবিড়দের মতো কিংবদন্তী ভারতীয় ব্যাটাররা যা করতে পারেননি, তাই করে দেখালেন লোকেশ রাহুল। শনিবার (১২ জুলাই) ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির পরেই শতরান করে ইতিহাস গড়লেন ভারতের প্রতিভাবান ব্যাটার। দিলীপ বেঙ্গসরকারের পরে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে লর্ডসে টেস্ট ক্রিকেটে দুটি শতরান করলেন রাহুল। যদিও শতরানের পরেই শোয়েব বশিরের বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি

লর্ডসে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৮৭ রানে। ব্যাট করতে নেমে শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল তিন উইকেট হারিয়ে ১৪৫। ক্রিজে ছিলেন দুই ব্যাটার লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। এদিন তৃতীয় দিনের শুরু থেকেই দুই ব্যাটার দেখেশুনে খেলতে থাকেন। তাদের লক্ষ্যই প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান পেরিয়ে লিড নেওয়া। ইংরেজ বোলারদের ছন্দ নষ্ট করার চেষ্টা চালান। তাতে সফলও হন। ইংরেজ অধিনায়ক বেন

স্টোকসকে পুল করে ছয় মেরে অর্ধশতরানে পৌঁছন পন্থ। পরে শোয়েব বশিরের বলে ছক্কা হাঁকিয়ে ভেঙে দেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডসের রেকর্ড। দুই ব্যাটারের চওড়া ব্যাটে শক্ত ভিতের উপরেই দাঁড়ায় ভারতের ইনিংস। তবে অহেতুক রান নেওয়ার ঝুঁকি নিতে গিয়ে খেসারত দেন পন্থ।  স্টোকসের থ্রোয়ে রান আউট হয়ে ফেরেন। ভারতের উইকেটরক্ষক-ব্যাটার আউটের আগে করেন ৭৪ রান।

এর পর পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রাহুল ও রবীন্দ্র জাদেজা। ইংরেজ বোলারদের আক্রমণকে নির্বিষ করে শতরানের দিকে এগোতে থাকেন রাহুল। মধ্যাহ্নভোজের বিরতির সময়ে টিম ইন্ডিয়ার রান ছিল চার উইকেট হারিয়ে ২৪৮। ৯৮ রানে অপরাজিত ছিলেন রাহুল। মধ্যাহ্নভোজের বিরতির পরেই শতরান পূর্ণ করেন ভারতের প্রতিভাবান ব্যাটার। সেই সঙ্গে এক মাইলফলকও স্পর্শ করেন। লর্ডসে এতদিন ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টে দুটি শতরানের রেকর্ড ছিল দিলীপ বেঙ্গসরকারের। এদিন নিজের দশম শতরানের সঙ্গে সঙ্গে ছুঁয়ে ফেললেন বেঙ্গসরকারকে। যদিও শতরান করেই ফিরতে হল রাহুলকে। বশিরের বলে প্রথম স্লিপে থাকা ব্রুকের তালুবন্দি হয়ে ফেরেন শতরানকারী ব্যাটার।

গিল-রাহুলের অদম্য লড়াই, হার বাঁচাতে আরও ১৩৭ রান চাই

ম্যাঞ্চেস্টারে নতুন মাইলফলক স্পর্শ করলেন কেএল রাহুল, কী কীর্তি গড়লেন?

রাহুল-পন্থের জোড়া শতরান সত্বেও ৩৬৪ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস

‘ডু-অর-ডাই’ ম্যাচে দিল্লির বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদ

রাহুলকে নকল করে কোহলির ‘এটা আমার মাঠ’ সেলিব্রেশন

লখনউকে হারিয়ে সঞ্জীব গোয়েঙ্কাকে ‘যোগ্য জবাব’ রাহুলের

মঙ্গলবার পুরনো দল লখনউয়ের মুখোমুখি লোকেশ রাহুল

‘এই লোকটা উফ!!’ RCB-কে হারিয়ে জয়ী DC, কেএল রাহুলের দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত আথিয়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]