Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমন, শনিবারের ম্যাচেও অনিশ্চিত

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ভারতীয় শিবিরের পক্ষে খানিকটা স্বস্তির খবর। চেন্নাইয়ের হাসপাতাল থেকে ছাড়া পেলেন দলের অন্যতম প্রতিভাবান ব্যাটার শুভমন গিল। মঙ্গলবার সকালে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলে উঠেছেন তিনি। বোর্ডের চিকি‍ৎসকদের নজরদারিতেই আপাতত থাকবেন তিনি। তবে শারীরিক দুর্বলতা থাকায় আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে দলের হয়ে তাঁর মাঠে নামার সম্ভাবনা খুব কম বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে আগামী ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম মাঠে নামতে পারেন তিনি।

বিশ্বকাপ শুরুর মুখেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের অন্যতম অস্ত্র। আদৌ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারবেন কিনা, তা নিয়ে শেষ পর্যন্ত ধোঁয়াশা রেখেছিল বিসিসিআই ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত টস হওয়ার পরে ভারতের প্রথম একাদশ ঘোষণা হতেই দেখা যায দলে নেই গিল। তাঁর জায়গায় প্রথম একাদশে ঠাঁই পেয়েছিলেন ঈশান কিশন। দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তিনিই দলের গোড়াপত্তন করতে নেমেছিলেন। যদিও সুযোগ পেয়েও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন।

আগামী ১১ অক্টোবর বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মারা। ওই ম্যাচে গিল প্রথম একাদশে থাকবেন কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। গতকাল সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে ওই জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, ‘শুভমন গিল আফগানিস্তান ম্যাচে খেলবেন না। দলের সঙ্গে দিল্লিতেও যাবেন না। চেন্নাইতে চিকি‍ৎসকদের নজরদারিতে থাকবেন।’ গিলকে ছাড়াই গতকাল সোমবার দিল্লি উড়ে গিয়েছিলেন রোহিতরা। 

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত, কে হলেন অধিনায়ক? ঠাঁই পেলেন কারা?

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

গিল-রাহুলের অদম্য লড়াই, হার বাঁচাতে আরও ১৩৭ রান চাই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00