Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লঙ্কা বধ করে বিশ্বরেকর্ড পাকিস্তানের

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ:  বিশ্বকাপে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপে হারার মধুর প্রতিশোধ নিলেন বাবর আজমরা। মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে আবদুল্লাহ শফিক আর মহম্মদ রিজওয়ানের জোড়া শতরানের সুবাদে ১০ বল বাকি থাকতেই দাসুন শনাকাদের ৬ উইকেটে হারিয়ে দিলেন। সেই সঙ্গে টানা দুই ম্যাচে জয় তুলে নিলেন।      টসে জিতে এদিন প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার […]

হাইকোর্টের নির্দেশ মেনে ইডির কাছে নথি জমা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে মঙ্গলবার ইডিকে নথি জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশ মেনে সন্ধে সাতটা নাগাদ প্রয়োজনীয় নথি ও তথ্য জমা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট জানায়, অভিষেক যদি আদালতের নির্দেশ না মানেন, তবে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে ইডি। নিয়োগ মামলায় অভিষেকের কাছে ইডি যে […]

কাঁকসাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বাইক আরোহীর

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান: কাঁকসার ১১মাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর।গুরুতর আহত আরো দুইজন।দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ওপর কাঁকসার ১১ মাইলের কাছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ(Kaksa P.S.) ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং আহত দুই বাইক আরোহীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে […]

গাছ কাটার দাবিতে হাসনাবাদে রাস্তা অবরোধ বাসিন্দাদের

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ: গাছ রক্ষা নয় ,গাছ কাটার দাবিতে হাসনাবাদে গ্রামবাসীদের অবরোধ। সুন্দরবনের রাস্তার উপরে শিরিষ গাছের ডাল যত্রতত্র পড়ে থেকে দুর্ঘটনা ঘটছে। কয়েকদিনে জখম হয়েছেন ১৫ জন । প্রতিবাদে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট(Bashihat) মহকুমার হাসনাবাদ থানার হাসনাবাদ ও লেবুখালী রোডের রামেশ্বরপুর বরুনহাট গ্রাম পঞ্চায়েতের শিরিষতলার ঘটনা। দীর্ঘদিন ধরে […]

‘ঘুম ভাঙল বোমার শব্দে’, ইজরায়েলের ভয়াবহ স্মৃতির ঝাঁপি খুললেন নুসরত

আমরা জেগে উঠলাম বোমার বধির শব্দে, একটি ক্ষীণ সাইরেন, এবং সম্পূর্ণ আতঙ্কে আমরা সবাই আমাদের হোটেলের বেসমেন্টে ‘আশ্রয়’-এ নিলাম।

বৃদ্ধের সাথে প্রতারণা করে সোনার আংটি নিয়ে চম্পট দিল প্রতারক

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বাবার বন্ধুর ছেলে বলে ভুয়ো পরিচয় দিয়ে এক বৃদ্ধের সাথে প্রতারনা করে সোনার আংটি নিয়ে চম্পট দিলো এক প্রতারক । বনগাঁ – ,চকদহ রোডের হাসপাতাল কালিবাড়ি সংলগ্ন এলাকার ঘটনা । বনগাঁ(Banga) চাপাবেড়িয়ার বাসিন্দা বৃদ্ধ বানেশ্বর মাইতি জানান, তিনি হাসপাতালে ওষুধ কিনতে এসেছিলেন। বাড়ি ফেরার সময় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে দাঁড় করিয়ে পরিচয় […]

আগ্নেয়াস্ত্র নিয়ে মহিলাদের হুমকি, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর:আগ্নেয়াস্ত্র নিয়ে মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পুলিশ। ধৃত যুবকের নাম শরিফুল ইসলাম(২৮), বাড়ি বুনিয়াদপুরের(Buniadpur) রশিদপুরে। এলাকার কুখ্যাত ড্রাগ মাফিয়া হিসাবেই পরিচিত। দীর্ঘদিন ধরেই প্রশাসনের নাকের ডগায় অবৈধ কাজ চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগেও শরিফুল আগ্নেয়াস্ত্র মামলায় জেল খেটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, […]

বিশ্বকাপে অভিষেক ম্যাচেই শতরান আবদুল্লাহ শফিকের

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই শতরান করে নজির গড়লেন পাকিস্তানের তরুণ ওপেনার আবদুল্লাহ শফিক। মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে মাথিশ পাতিরানা, মাহেশ তিকশানাদের তুলোধনা করে রানের ফুলঝুড়ি ছোটালেন। মাত্র ৯৭ বলেই পূর্ণ করলেন নিজের কেরিয়ারের প্রথম শতরান। তাও আবার চার হাঁকিয়ে। দলের অন্যতম ওপেনার ফখর জামান রানের মধ্যে না থাকায় এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে […]

‘দেশকে নরক বানিয়ে ফেলেছেন’, শেখ হাসিনা সরকারকে নিশানা বিচারপতির

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিরোধী বিএনপি থেকে সাধারণ মানুষের মুখে এতদিন ধরে যে কথা শোনা যেত, এবার তারই প্রতিধ্বনি শোনা গেল হাইকোর্টের বিচারপতির কণ্ঠে। মঙ্গলবার এক মামলায় ভরা এজলাসেই সরকারি আইনজীবীর উদ্দেশে বিচারপতি এমদাদুল হক আজাদ বলেন, ‘দেশটাকে তো নরক বানিয়ে ফেলছেন।’ এখানেই থামেননি তিনি। দুই অভিযুক্তের জামিনও মঞ্জুর করেন। ভরা এজলাসে বিচারপতির এমন মন্তব্যে যথেষ্টই […]

ধান্যকুড়িয়ার মুকুটে নয়া পালক জুড়ল এক বছরের শিশু কন্যা দিশা

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: ধান্যকুড়িয়ার মুকুটে নয়া পালক । ৫০ সেকেন্ডে ১৭ টা রাজ্যের রাজধানীর নাম বলে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড ১,বছর ১০ মাস বয়সের শিশু কন্যা ।বিরল কৃতিত্বের অধিকারী। বিরল কৃতিত্বের স্বীকৃত পেল শিশু কন্যা। গর্বিত গোটা দেশ।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ধান্য গুড়িয়া গ্রামের শিক্ষক জয়দেব সরকার, মা […]

হুগলির তিন গবেষক আটকে ইজরায়েলে, উদ্বিগ্ন পরিবার

নিজস্ব প্রতিনিধি, উত্তরপাড়া: যুদ্ধ চলছে ইজরায়েলে। আর সেই যুদ্ধের মধ্যেই আটকে পড়েছেন হুগলি জেলার তিন গবেষক। ইজরাইলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে স্নায়ুবিজ্ঞান নিয়ে গবেষণা করছেন সৌরভ কুমার(Sourav Kumar)। অ্যালঝাইমার্স রোগ নিয়ে গবেষণা করছেন তিনি। গত দেড় বছর ইজ়রায়েলের বাণিজ্য নগরী তেল আভিভে রয়েছেন সৌরভ। অন্য দিকে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ইজরায়েলের হাইফা শহরে আটকে পড়েছেন […]

রাজস্থানে মহিলা শুটারদের ধর্ষণের অভিযোগ কোচের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। সেই ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগে এবার মহিলা শুটারদের ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ উঠল রাজস্থান  রাইফেল অ্যাসোসিয়েশনের (আরআরএ) এক কোচের বিরুদ্ধে। অভিযুক্ত কোচের নাম শশীকান্ত শর্মা। আরআরএ’র যুগ্ম সচিব নির্যাতিতা মহিলা […]

একবার বোরখা পরে আদালতে গিয়েছিলেন রেখা, তিনি যেখানেই যান সেটাই খবর……..

একবার আদালতের মামলার জন্যে্য রেখা আদালতে বোরকা পরে গিয়েছিলেন। এটিও একটি খবর হয়ে ওঠে। অর্থাৎ তিনি যেখানেই যান, খবর হয়ে ওঠে

তমলুকে পড়ুয়া বোঝাই পুকুরে পুলকার, ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের স্টিমার ঘাটে ছাত্রছাত্রী বোঝাই পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে সটান গিয়ে পড়ে পুকুরে। ঘটনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়।স্কুল ছুটির পর বাচ্চাদের বাড়ি নিয়ে যাচ্ছিল একটি পুলকার ভ্যান(PoolCar Van)। পথে একটি শিশুকে নামিয়ে দিয়ে গাড়ি ঘোরাতে গিয়ে সটান পুলকারটি গিয়ে পড়ল রাস্তার পাশের পুকুরে। যার জেরে ওই স্কুল গাড়ির […]

টাইগারদের ‘বিড়াল’ বানিয়ে দিলেন বাটলাররা

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে জিতেই হুঙ্কার ছুড়তে শুরু করেছিলেন সাকিব আল হাসানরা। মঙ্গলবার স্বঘোষিত টাইগাররা ইংল্যান্ডের কাছে কার্যত বিড়ালে পরিণত হলেন। ১৩৭ রানে জিতে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে জয় পেলেন জস বাটলাররা। লিটন দাস ও মুশফিকুর রহিম রুখে না দাঁড়ালে চরম লজ্জায় পড়তে হতো বাংলাদেশকে। ইংল্যান্ডের হয়ে রেসে টোপলি ৪৩ রানে […]

প্যালেস্তাইনের পাশেই থাকছে সৌদি আরব

নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েল ও প্যালেস্তাইন সংঘর্ষ এখন বিশ্বজুড়ে সমালোচিত। এই সংঘর্ষে গোটা বিশ্ব আড়াআড়িভাবে বিভক্ত হয়েছে। একপক্ষ যখন ইজরায়েলের পক্ষে। অপর পক্ষ তখন প্যালেস্তাইনের বিপক্ষে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ দেশগুলি ইজরায়েলের পক্ষে। অন্যদিকে কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি প্যালেস্তাইনের পাশে দাঁড়াল  সৌদি আরব। মঙ্গলবার সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালমান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জানান, […]

ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্ট থেকেই অমর্ত্যের ভুয়ো মৃত্যুর খবর

মঙ্গল সন্ধ্যায় হুট করে নোবেলজয়ী অমর্ত্য সেনের মৃত্যুর যে খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল তার নেপথ্য ছিল ট্যুইটারের এক ভুয়ো অ্যাকাউন্ট।

পাকিস্তানকে জয়ের জন্য ৩৪৫ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: কুশল মেন্ডিজ ও সাদিরা সামারাবিক্রমের জোড়া শতরানে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান তুলেছে দাসুন শনাকারা। পাকিস্তানের পক্ষে হাসান আলি ৭১ রানে ৪ উইকেট নিয়েছেন। মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। […]

স্বাধিকাররক্ষা কমিটির বৈঠক এড়ালেন মুসলিম বিদ্বেষী মন্তব্যে অভিযুক্ত বিজেপি সাংসদ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তলব করা সত্বেও মঙ্গলবার লোকসভার স্বাধিকাররক্ষা কমিটির বৈঠকে হাজিরা দিলেন না লোকসভায় দাঁড়িয়ে মুসলিম বিদ্বেষী মন্তব্যে অভিযুক্ত বিজেপি সাংসদ রমেশ বিধুরি। দলের হয়ে নির্বাচনী কাজে ব্যস্ত থাকার অজুহাত দেখিয়ে তলব এড়িয়েছেন তিনি। গত ২১ সেপ্টেম্বর লোকসভায় চন্দ্রযান -৩ মিশনের সাফল্য নিয়ে আলোচনার সময়ে বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলির ধর্মীয় পরিচয় নিয়ে […]

মহিষাদল রাজবাড়ির পুজো ২৪৮ বছরে পদার্পণ করল

নিজস্ব প্রতিনিধি,মহিষাদল: প্রায় ২৪৮ বছরে পদার্পণ করল মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। তৎকালীন রানী জানকি এই পুজোর প্রবর্তন করেছিলেন। ইতিহাস বিজড়িত পুজোকে ঘিরে রয়েছে নানান রূপকথার গল্প। রাজবাড়ীর কূল-মন্দিরে যেহেতু মদন গোপাল জিউ অধিষ্ঠিত তাই বৈষ্ণব মতে পুজো হয়। আগে সন্ধিপুজোর সময় কামান দেগে এলাকার মানুষজনদের জানান দেওয়া হতো রাজবাড়ীর সন্ধিপূজো(Sandhipuja) শুরু হতে চলেছে। কোন এক সময় […]

0:00