Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত, কে হলেন অধিনায়ক? ঠাঁই পেলেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসন্ন এশিয়া কাপের জন্য মঙ্গলবার (১৯ অগস্ট) দুপুরে ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। অধিনায়কের কামান সঁপে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের কাঁধে। তাঁর ডেপুটি হয়েছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। আইপিএলে ভাল পারফরম্যান্সের পরেও জায়গা পাননি শ্রেয়স আয়ার। বাদ পড়েছেন রিয়ান পরাগও।

আগামী মাসেই সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে এশিয়া কাপের আসর।৯ সেপ্টেম্বর শুরু হবে প্রতিযোগিতা। ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। ক্রীড়াসূচি অনুযায়ী, ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ইতিমধ্যেই পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে। এদিন দুপুর দেড়টার সময়ে ভারতীয় দল ঘোষণা কথা ছিল। কিন্তু গত কয়েকদিন প্রবল বৃষ্টিতে জলনগরীর চেহারা নিয়েছে মুম্বই। ফলে দেড় ঘন্টা বাদে দল ঘোষণা করা হয়। ১৫ জনের দলের পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। তাঁরা হলেন, যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল। অর্থা‍ৎ ১৫ জনের দলের মধ্যে কেউ চোট পেয়ে ছিটকে গেলে পরিবর্ত ক্রিকেটার হিসাবে এই পাঁচ জনের মধ্যে কাউকে নেওয়া হবে।

অলরাউন্ডার হিসাবে ঠাঁই দেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্য, শিবম দুবে ও অক্ষর পটেলকে। বিশেষজ্ঞ স্পিনার হিসাবে রাখা হয়েছে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবকে। তিন বিশেষজ্ঞ পেসার হিসাবে জায়গা পেয়েছেন যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ ও হর্ষিত রানা। এক নজরে ঘোষিত ভারতীয় দল-

সূর্যকুমার যাদব (অধিনায়ক) শুভমন গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা, যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী

স্ট্যান্ডবাই:

যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00