Euro 2024: হাঙ্গেরিকে হারিয়ে শেষ ষোলোয় যাওয়া নিশ্চিত করতে চায় জার্মানি

Share:

নিজস্ব প্রতিনিধি : স্কটল্যান্ডকে পর্যদুস্ত করার পর বুধবার রাতে ফের মাঠে নামছে জার্মানি। এদিন হাঙ্গেরিকে হারিয়ে শেষ ষোলোয় যাওয়া নিশ্চিত করতে চায় উইর্ৎজ ও মুসিয়ালারা। এর আগে ইউরো কাপের প্রথম ম্যাচে ৫-১ গোলে হারায় জার্মান খেলোয়াড়রা।

স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে গোল করে নজর কেড়েছেন ফ্লোরিয়ান উইর্ৎজ ও জামাল মুসিয়ানা। প্রথম ম্যাচেই দুটি গোল করেছেন এই দুই খেলোয়াড়। পাশাপাশি গোল করেছেন কাই হাভার্ৎজ ও নিকলাস ফুলক্রুগ। এদিন হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচে তরুণ খেলোয়াড়দের ওপরই জোর দিতে চাইছে জার্মানি। তবে এই সব তরুণ খেলোয়াড়দের গোল করানোর পিছনে রয়েছেন অভিজ্ঞ খেলোয়াড় টনি ক্রুজ। এদিনের ম্যাচেও তারুণ্য ও অভিজ্ঞতা জার্মানিকে জয় এনে দিতে সাহায্য করবে বলে মনে করছে ওয়াকিবহালমহল। খেলোয়াড়রা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও এদিন তাঁদের শান্ত থাকতে বলেছেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। স্কটল্যান্ডকে হারানোর অভিজ্ঞতাকে তুলে ধরে তিনি জানান, প্রথম গোল খাওয়ার পর যেভাবে ছেলেরা খেলেছে তাতে প্রমাণ করে তাঁরা গোল করার জন্য কতটা ক্ষুধার্ত। প্রতিটি ম্যাচে এই খিদেটাকেই ধরে রাখতে চাইবেন তিনি।

অন্যদিকে প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে হাঙ্গেরিকে। ৩-১ গোলে হাঙ্গেরিকে হারায় সুইস খেলোয়াড়রা। এদিনের ম্যাচে জার্মানির বিরুদ্ধে প্রতিযোগিতায় টিকে থাকতে জিততে চাইবে হাঙ্গেরি।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

এক ম্যাচে নিষিদ্ধ মেসি-আলবা, ক্ষুব্ধ মায়ামির‌ সমর্থকরা

ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]