ধোনির থেকেও বড় অধিনায়ক রোহিত শর্মা !

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহেন্দ্র সিং ধোনির থেকেও বড় অধিনায়ক রোহিত শর্মা। এমনটাই মনে করছেন ভারতের অন্যতম সেরা স্পিনার হরভজন সিং। তাঁর মতে রোহিত শর্মা খেলোয়াড়দের পাশে থেকে ভরসা জোগান। তাঁকে বোলারদের অধিনায়ক বলেই জানা যায়। হরভজন সিং মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা দুজনের অধিনায়কত্বে খেলেছেন।

ইন্টারন্যাশনাল ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বেই ২৮ বছর পর বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলেও ছিলেন হরভজন, অন্যদিকে ধোনির অধিনায়কত্বে আইপিএলের চেন্নাই সুপার কিং-এও খেলেছেন তিনি। উল্টো দিকে, মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের অধিনায়কত্বে খেলেছেন হরভজন। দুজনের অধিনায়কের মধ্যে সেরা বাছাই করতে গিয়ে হরভজন বলেন, ভালো অধিনায়ক সেই যে দলের নিজের সেরাটা তুলে বের করে আনবে। একই সঙ্গে ম্যাচ জেতার জন্য নিজের সর্বস্ব দিয়ে লড়াই চালিয়ে যাবে। মাহি ও রোহিত শর্মা দুজনের মধ্যে এই গুণ রয়েছে।

ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়ক হিসেবে সবার প্রথমে নাম উঠে আসে মহেন্দ্র সিং ধোনির। কারণ তাঁর দখলেই রয়েছে আইসিসির ৩টে ইভেন্টের কাপ। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া, আইপিএলেও তাঁর দখলে ৫টি ট্রফি জয়ের খেতাব রয়েছে। অন্যদিকে, সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপ জিতে সবার পছন্দের তালিকায় নাম উঠে এসেছে রোহিত শর্মার।

ফের ভারতীয় দলে সামিল হচ্ছেন ধোনি? T20 বিশ্বকাপ দলের মেন্টর হওয়ার প্রস্তাব দিল বোর্ড

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের ম্যাচে নজর কাড়ল রোহিতের ২.৪৬ কোটি টাকার ঘড়ি

ওভালে গিলদের খেলা দেখতে লাইনে দাঁড়িয়েই স্টেডিয়ামে ঢুকলেন রোহিত শর্মা, মুগ্ধ বিশ্ব

‘তোমার সঙ্গে কথা নেই’, ১৭ বছর পর বাবাকে চড় মারার জবাব শ্রীসন্থের মেয়ের, মর্মাহত হরভজন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]