‘তোমার সঙ্গে কথা নেই’, ১৭ বছর পর বাবাকে চড় মারার জবাব শ্রীসন্থের মেয়ের, মর্মাহত হরভজন

হরভজনকে দেখে শ্রীসানভিকা বলেছিলেন, 'তোমার সঙ্গে আমাদের কোনও কথা থাকতে পারেনা। তুমি আমার বাবাকে মেরেছ।' প্রাক্তন সতীর্থর এই কথা শুনেই ভেঙে পড়েছেন হরভজন সিংহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তান-ভারতের ম্যাচ ঘোষণা করে বিতর্কে পড়ছিলেন WCL কর্তৃপক্ষ। ক্রমবর্ধমান বিতর্কের চলাকালীনই কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা নিজেদের নাম প্রত্যাখ্যান করে নেয় ম্যাচ থেকে। এরপরেই শেষমুহূর্তে গতকাল ভারত ও পাকিস্তানের ম্যাচ বাতিল করা হয়। নাম প্রত্যাহার করা খেলোয়াড়ের তালিকায় ছিলেন হরভজন সিংহও।ম্যাচ বাতিলের পরেই লন্ডনের বার্মিংহামে হরভজন সিংহের একটি পাকিস্তানি রেস্তোরাঁয় যাওয়ার ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তা নিয়েও বিতর্কের মুখে পড়েন প্রাক্তন ভারতীয় স্পিনার ভাজ্জি। এবার তিনি একটি পুরোনো বিতর্কিত ঘটনার জন্যে আলোচনায় এলেন। তবে ঘটনাটি ১৭ বছর আগের।

IPL-এর প্রথম বছর শান্তাকুমারণ শ্রীসন্থকে চড় মেরেছিলেন হরভজন সিংহ। ২০০৮ সালের সেই ঘটনা রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। ১৭ বছর পর অবশেষে সেই ঘটনার জবাব পেলেন হরভজন সিংহ। তাঁকে জবাব দিলেন শ্রীসন্থের মেয়ে শ্রীসানভিকা। যদিও নিজের কৃতকর্মের জন্যে বহুবার ক্ষমা চেয়েছিলেন হরভজন সিংহ। তাও তাঁকে ক্ষমা করেনি শ্রীসন্থের মেয়ে। হরভজনকে দেখে শ্রীসানভিকা বলেছিলেন, ‘তোমার সঙ্গে আমাদের কোনও কথা থাকতে পারেনা। তুমি আমার বাবাকে মেরেছ।’ প্রাক্তন সতীর্থর এই কথা শুনেই ভেঙে পড়েছেন হরভজন সিংহ। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান ‘কুট্টি স্টোরিজ’এ অংশ নিয়ে ছিলেন হরভজন সিংহ। সেখানেই এই বিষয়ে কথা বলেছেন ভাজ্জি।

তাঁকে যখন অশ্বিন জিজ্ঞাসা করেছিলেন যে, জীবনের কোন ঘটনা মুছে তিনি ফেলতে চান? উত্তরে হরভজন বলেন, ‘পারলে শ্রীসন্থের সঙ্গে ঘটা সেই ঘটনা জীবন থেকে মুছে ফেলতে চাই। যেটা হয়েছিল, ভুল হয়েছিল। এর জন্যে আমি অন্তত ২০০ বার ক্ষমা চেয়েছিলাম। কিন্তু এখনও এই ঘটনার কথা মনে পড়লে খারাপ লাগে। সুযোগ পেলে এখনও ক্ষমা চেয়ে নিতে পারি। ওই ঘটনার অনেকদিন পর আমি শ্রীসন্থ এবং ওর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু শ্রীসন্থের মেয়ে আমাকে বলেছিল, তোমার সঙ্গে কথা বলতে চাই না। তুমি আমার বাবাকে মেরেছ। ওইটুকু বাচ্চার মুখে কথাটা শুনে খুব খারাপ লেগেছিল তখন। কেঁদেই ফেলেছিলাম। সেই ঘটনা একটা ছোট্ট মেয়ের মনেও কী ছাপ ফেলেছিল, যা আমার হৃদয়ে আঘাত করেছিল। এখন ওর মেয়ের কাছেও আমি ক্ষমাপ্রার্থী।’ উল্লেখ্য, শ্রীসানভিকার বয়স এখন ১০। তবে ওই ঘটনায় এখনও অনুতপ্ত হরভজন সিংহ। বারবার বলেন, তিনি ভুল করেছিলেন। ভারতীয় দলে একসঙ্গে বেশকিছু বছর খেলেছেন হরভজন এবং শ্রীসন্থ।

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার কে, খোলসা করলেন হরভজন

ধোনির থেকেও বড় অধিনায়ক রোহিত শর্মা !

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]