Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Euro 2024: ক্রোয়েশিয়াকে রুখে দিল আলবেনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাঁচা-মরা’র ম্যাচে আধিপত্য নিয়ে খেলেও আলবেনিয়াকে হারাতে পারল না ক্রোয়েশিয়া। বরং ড্র করেই মাঠ ছাড়তে হল লুকা মদ্রিচদের। খেলার ফল ২-২। দুই ম্যাচে এক পয়েন্ট পেয়ে কার্যত ইউরো থেকে বিদায় নেওয়ার মুখে কাতার বিশ্বকাপের তৃতীয় স্থানাধিকারীরা।

চলতি ইউরোতে ডেথ গ্রুপ হিসাবেই পরিচিত ‘বি’ গ্রুপ। স্পেন ছাড়াও গ্রুপে রযেছে ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। প্রথম ম্যাচেই স্পেনের কাছে ৩-০ গোলে হেরেছিলেন লুকা মদ্রিচরা। অন্যদিকে ইতালির কাছে ২-১ গোলে হেরেছিল আলবেনিয়া। ফলে শেষ ষোলোয় উঠার লড়াইয়ে টিকে থাকার জন্য বুধবার জয় ছাড়া বিকল্প কোনও পথ খোলা ছিল না দুই দলের কাছে। ম্যাচের শুরু থেকেই এদিন আলবেনিয়াকে নিয়ে কার্যত ছেলেখেলা শুরু করে দেন লুকা মদ্রিচরা। কিন্তু আগের ম্যাচের মতোই বল বেশিক্ষণ পায়ে রাখতে গিয়ে ছন্নছাড়া ফুটবল খেলতে থাকেন। উল্টোদিকে ১১ মিনিটে কাজিম লাচির গোলে এগিয়ে যায় আলবেনিয়া। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরেই রক্ষণাত্মক খেলার দিকে ঝুঁকে পড়েন ক্লজ জাসুলারা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে আলবেনিয়া।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ঝাঁপায় ক্রোয়েশিয়া। একের পর এক আক্রমণ তুলে এনে আলবেনিয়ার রক্ষণভাগে ঝাঁপিয়ে পড়েন লুকা মদ্রিচরা। যদিও রক্ষণ ভাঙতে পারেননি। অবশেষে ম্যাচের ৭৪ মিনিটে কাঙ্খিত গোল পায় ক্রোয়েশিয়া। আন্দ্রেজ ক্রামারিচ আলবেনিয়ার জালে বল জড়িয়ে ম্যাচে সমতা ফেরান। আর ম্যাচে সমতা ফিরতেই নতুন উদ্যমে ঝাঁপায় ক্রোটরা। ৭৬ মিনিটে ক্রোয়েশিয়ার আক্রমণ সামাল দিতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান ক্লজ জসুলা। আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পিছিয়ে পড়তেই আক্রমণের ঝাঁজ বাড়ান আলবেনিয়ার খেলোয়াড়রা। সবাই যখন ধরে নিয়েছিলেন বাঁচা-মরার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বেন মদ্রিচরা, তখনই অঘটন। অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার জাল কাঁপিয়ে দলকে সমতায় ফেরান জসুলা। হয়তো আত্মঘাতী গোলের প্রায়শ্চিত্ত করলেন। আচমকা গোল খাওয়ার পরে মানসিকভাবে ভেঙে পড়েন ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ম্যাচ ড্র করেই মাঠ ছাড়তে হয় মদ্রিচদের।

ইংল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর ইউরোপের মুকুট স্পেনের

শিরোপা জয়ের দ্বৈরথে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড

শেষ মুহূর্তের গোলে ডাচদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইংল্যান্ড

চার মিনিটের ঝড়ে লন্ডভন্ড ফ্রান্স, ফাইনালে স্পেন

তুরস্ককে হারিয়ে সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি ডাচরা

টাইব্রেকারে সুই‍ৎজারল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

টাইব্রেকারে রোনাল্ডোদের হারিয়ে সেমিফাইনালে এমবাপেরা

রেফারির সৌজন্যে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00