Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টাইব্রেকারে রোনাল্ডোদের হারিয়ে সেমিফাইনালে এমবাপেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়োজক জার্মানির পরে ইউরো কাপ থেকে বিদায় নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। শুক্রবার রাতে শেষ চারে ওঠার লড়াইয়ে টাইব্রেকারে কিলিয়ান এমবাপেদের কাছে ৫-৩ গোলে হেরে গেল পর্তুগাল। শেষ ইউরো কাপে ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন অধরাই থেকে গেল সিআর সেভেনের কাছে।

হামবুর্গে এদিন ম্যাচের প্রথমার্ধে কার্যত ছন্নছাড়া ফুটবল উপহার দিল দুই দলই। নিজেদের মধ্যে বেশি করে পাস খেলে বলের দখল রাখার উপরেই নজর ছিল দু’দলের খেলোয়াড়দের। ২০ মিনিটে বক্সের বাইরে থেকে থিও হার্নান্দেজের শট আটকান পর্তুগিজ গোলরক্ষক ডিয়েগো কস্তা। ২৮ মিনিটে ফ্রান্সের এদুয়ার্দো কামাভিঙ্গার বক্সের বাইরে থেকে শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। ৪২ মিনিটে বক্সের কাছে ফ্রি কিক পায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের ডানপায়ের শটটিও পোস্টের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে গোলশূন্য থাকে ম্যাচ।

দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের জন্য ঝাঁপায় দুই দলই। ফলে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। ৫০ মিনিটে এমবাপের শট রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক। ৬১ মিনিটে হোয়াও ক্যানসেলোর বাড়ানো বল ধরে পেনাল্টি এরিয়ায় ফরাসি গোলরক্ষক মাইগনানকে একা পেয়ে গিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। পরের মিনিটেই ক্যানসেলোর বাঁকানো শট পোস্টের বাঁ দিকের কোণা ঘেঁষে বেরিয়ে যায়। ৬৪ মিনিটে পর্তুগালের রাফায়েল লিয়াও বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা সতীর্থ ভিতিনহার কাছে বল পাঠিয়েছিলেন। ভিতিনহার শট বাঁচিয়ে নিশ্চিত পতন রোধ করেন মাইগনান। ৬৬ মিনিটে ফ্রান্সের কোলো মোয়ানির শট রুবিয়েন দিয়াজের গায়ে লেগে বাইরে যায়। ৭০ মিনিটে কামাভিঙ্গা ছয় গজ বক্স থেকে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৪ মিনিটে ফ্রান্সের উসমান ডেম্বেলের বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের শট পোস্টে লেগে প্রতিহত হয়। ৮৬ মিনিটে বক্সের খুব কাছ থেকে নেওয়া রোনাল্ডোর ফ্রি কিক ফ্রান্সের মানবপ্রাচীরে আটকে যায়। নির্ধারিত সময়ে কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৪ মিনিটে ক্যানসাইসো বাইলাইনের কাছ থেকে ক্রসে বল পেয়েছিলেন পর্তুগিজ তারকা রোনাল্ডো। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পরে এমবাপেকে তুলে নেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। বদলি হিসেবে নামেন ব্র্যাডলি বারকোলা। ১১১ মিনিটে উসমান ডেম্বেলে বাঁ দিক থেকে বক্সের কাছাকাছি এসে শট নিলে সেটি ওপর দিয়ে চলে যায়।ম্যাচের শেষ লগ্নে বার্নার্দো সিলভা বক্সের ডান দিক থেকে পাস দিয়েছিলেন নুনো মেন্দেসকে। কিন্তু গোলরক্ষককে লক্ষ্য করে শট মারেন মেন্দেস। অতিরিক্ত সময়ের খেলাও গোলশূন্যভাবে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শট আউটে ফরাসি দলের হয়ে গোল করেন উসমান ডেম্বেলে, ইউসুফ ফোফানা, জুলেস কোন্দে, ব্র্যাডলি বারকোলা ও থিও হার্নান্দেজ। অন্যদিকে পর্তুগালের পক্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বার্নাদো সিলভা ও নুনো মেন্দেস গোল করলেও হোয়াও ফেলিক্সের শট পোস্টে লেগে ফিরে আসে। সেই সঙ্গে কপাল পোড়ে পর্তুগালের।

ইংল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর ইউরোপের মুকুট স্পেনের

শিরোপা জয়ের দ্বৈরথে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড

শেষ মুহূর্তের গোলে ডাচদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইংল্যান্ড

চার মিনিটের ঝড়ে লন্ডভন্ড ফ্রান্স, ফাইনালে স্পেন

তুরস্ককে হারিয়ে সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি ডাচরা

টাইব্রেকারে সুই‍ৎজারল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

রেফারির সৌজন্যে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কার বেশি? জানিয়ে দিল সুপার কম্পিউটার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00