Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেফারির সৌজন্যে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বার বার বদলাল ম্যাচের রং। তবে শেষ লগ্নে মিখেল মেরিনোর গোলে শেষ হাসি হাসল স্প্যানিশরা। শুক্রবার রাতে স্টুটগার্ট অ্যারিনায় আয়োজক জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপের শেষ চারের টিকিট জোগাড় করে নিলেন দানি ড্যানি ওলমোরা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে স্পেন। সেই ঝড় সামলাতে নিজেদের মধ্যে বেশি সংখ্যক পাস খেলে খেলার গতি খানিকটা মন্থর করে দেয় জার্মানি। তবে তা বেশিক্ষণের জন্য নয়। ম্যাচের আট মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় স্পেনের পেদ্রিকে। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলায় জমে উঠেছিল ম্যাচ। প্রথম দিকে স্পেন বেশ কয়েকটি আক্রমণ শানিয়ে জার্মান রক্ষণের পরীক্ষা নিয়েছিল। ২০ মিনিটের পরে স্পেনের রক্ষণে পাল্টা হামলা চালাতে থাকে জার্মানিও। ২১ মিনিটে জসুয়া কিমিখের ক্রস থেকে স্পেনের গোল লক্ষ্য করে হেড করেছিলেন কাই হাভার্তজ। তবে তা বাঁচাতে বেশি বেগ পেতে হয়নি স্পেনের গোলরক্ষক উনাই সিমোনকে।  ৪০ মিনিটের মাথায় ওলমোর শট বাঁচান জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সহজ সুযোগ পেয়েছিলেন স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা। লামিনে ইয়ামালের বাড়ানো পাস থেকে ন্যুয়ারকে একা পেয়েও গোল করতে পারেননি। ৫১ মিনিটের মাথায় ডান প্রান্ত ধরে উঠে বক্সে পাস বাড়ান ইয়ামাল। ডান পায়ের শটে জার্মানির জাল কাঁপিয়ে স্পেনকে ১-০ গোলে এগিয়ে দেন ওলমো। গোল খাওযার পরেই খোঁচা খাওয়া বাঘের মতো আক্রমণ শুরু করে জার্মানরা। মুহুর্মুহু আক্রমণে স্পেনের ডি বক্সে ঝড় তুলতে থাকেন নিকোলাস ফুলক্রুগ-জামাল মুসিয়ালা-ফ্লোরিয়ান উইর্ৎজরা। ৬৪ মিনিটে বদলি হিসেবে নামা ফুলক্রুগের হেড গোল পোস্টের সামান্য উপর দিয়ে চলে যায়। ৭০ মিনিটে জার্মানির আনদ্রিখের দারুণ শট উনাই সিমোন রুখে দেন। ৭৭ মিনিটে ফুলগ্রুগের ডান পায়ের শট পোস্টে লেগে প্রতিহত হয়। ৮১ মিনিটে জামাল মুসিয়ালা ডি বক্সে বল নিয়ে ঢুকলেও পোস্টের বাইরে শট মারেন। ৮৯ মিনিটে লাগাতার আক্রমণের ফল পায় জার্মানি। লাগাতার আক্রমণের ফল পায় জার্মানি। মিটেলস্টাডের ক্রস হেডে নামিয়ে দেন হাভার্ৎজ। চলতি বলে ডান পায়ের শটে গোল করেন উইর্ৎজ। পোস্টে লেগে বল জালে জড়িয়ে যায়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

দুই দলই অতিরিক্ত সময়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে স্পেনের চেয়ে জার্মানির আক্রমণ ছিল বেশি। ১০৪ মিনিটে স্পেনের ওয়ারজাবালের বাঁ পায়ের বাঁকানো শট অল্টপের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১০৫ মিনিটে উইর্ৎজের ডিবক্সের ভিতর থেকে নেওয়া শট গোল পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ ও পাল্টা আক্রমণ। ১০৬ মিনিটে জামাল মুসিয়ালার শট কুকুরেল্লার হাতে লাগলেও রেফারি পেনাল্টি দেননি। ১১৫ মিনিটের মাথায় কিমিকের শট ভাল বাঁচান সিমোন। ১১৮ মিনিটের মাথায় ওলমোর ক্রস থেকে দারুণ হেডে গোল করে দলকে ২-১ ব্যবধানের অবিস্মরণীয় এক জয় এনে দেন তিনি মিখেল মেরিনো।

ইংল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর ইউরোপের মুকুট স্পেনের

শিরোপা জয়ের দ্বৈরথে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড

শেষ মুহূর্তের গোলে ডাচদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইংল্যান্ড

চার মিনিটের ঝড়ে লন্ডভন্ড ফ্রান্স, ফাইনালে স্পেন

তুরস্ককে হারিয়ে সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি ডাচরা

টাইব্রেকারে সুই‍ৎজারল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

টাইব্রেকারে রোনাল্ডোদের হারিয়ে সেমিফাইনালে এমবাপেরা

চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কার বেশি? জানিয়ে দিল সুপার কম্পিউটার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00