Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইংল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর ইউরোপের মুকুট স্পেনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫৮ বছরের ট্রফি খরা কাটাতে পারল না ইংল্যান্ড। রবিবার রাতে বার্লিনে ইউরো কাপের ফাইনালে হ্যারি কেইনদের স্বপ্ন ভেঙে দিলেন লামিনে ইয়ামালরা। ২-১ গোলে চতুর্থবার ইউরোপ সেরা হল স্পেন। এদিন স্প্যানিশদের হয়ে গোল করেন নিকো উইলিয়ামস ও মিকেল ওয়্যাজারবাল। ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছেন কোল পামার।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল স্পেন। যদিও ইংলিশ রক্ষণ দুর্গ ভাঙতে পারেননি নিকো উইলিয়ামস-লামিনে ইয়মালরা। ম্যাচের ১২ মিনিটের মাথায় ডি বক্সের সামান্য ভিতর থেকে নিকো উইলিয়ামসের গোলমুখে নেওয়া শট ব্লক করেন ইংলিশ ডিফেন্ডার। পরের মিনিটেই  নরম্যান্ডের বাইসাইকেল কিক গোলবারের অনেক বাইরে দিয়ে চলে যায়।১৮ মিনিটে ইয়ামালের থেকে বল ঘুরে গিয়েছিল মোরাতার পায়ে। কিন্তু তিনি বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ২৫ মিনিটে ফ্যাবিয়ান রুইজের পায়ে স্টাড দিয়ে আঘাত করার জন্য হলুদ কার্ড দেখেন ইংলিশ অধিনাযক হ্যারি কেইন। ২৮ মিনিটে আবারও সুযোগ পেয়েছিল স্পেন। এবার ফাবিয়ান রুইজের শট ব্লক করেন ইংলিশ ডিফেন্ডাররা। ৩১ মিনিটে ডেক্লান রাইসের উরুতে আঘাত করে হলুদ কার্ড দেখেন অলমো। ৪২ মিনিটে ফের সুযোগ নষ্ট করেন মোরাতা। ৪৪ মিনিটে জুড বেলিংহামের ডিফেন্সে চেরা থ্রু পৌঁছেছিল হ্যারি কেইনের কাছে। ডিবক্সের ভিতর থেকে তাঁর নেওয়া বুলেট গতির শট ব্লক করেন স্পেনের রড্রি। পরের মিনিটেই ফ্রি কিক থেকে ডেক্লাইন রাইসের ক্রসে গোল পোস্টের কাছ থেকে বাঁ পায়ে শট নিয়েছিলেন ফিল ফোডেন। কিন্তু তা তালুবন্দি করেন স্পেন গোলরক্ষক উনাই সিমন। প্রথমার্ধে ৭০ শতাংশ বল দখলে রেখেও ইংল্যান্ডের জালে গোল দিতে পারেননি ইয়ামাল-উইলিয়ামসরা। গোলশূন্য ড্র রেখে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে স্প্যানিশরা। ৪৭ মিনিটে কাঙ্খিত গোল পেয়েও যায়। আক্রমণে উঠে এসে ইংল্যান্ড বক্সের ডান দিকে বল পেয়েছিলেন ইয়ামাল। তিনি পাস দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা নিকোকে। ঠান্ডা মাথায় ইংল্যান্ডের জালে বল জড়িয়ে স্পেনকে এগিয়ে দেন নিকো।৫৫ মিনিটে ফের সুযোগ নষ্ট করেন মোরাতো। কয়েক মিনিট বাদে নিকোর গোলার মতো শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ৬০ মিনিটের মাথায় হ্যারি কেইনকে তুলে ওলি ওয়াটকিন্সকে নামান ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ৬৭ মিনিটে ড্যানি অলমোর থেকে পাস নিয়ে দারুণ ভাবে উঠে গিয়ে শট করেছিলেন ইয়ামাল। ঝাঁপিয়ে পড়ে তা বাঁচান ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড। ৭৩ মিনিটে প্রতি আক্রমণে উঠে গিয়ে গোল আদায় করে নেয় ইংল্যান্ড। ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে সতীর্থকে লক্ষ্য করে পাস বাড়িয়েছিলেন বুকায়ো সাকা। সেই বল ব্যাক পাসে পান কোল পামার। বক্সের বাইরে থেকে গোলার মতো শট নিয়ে স্পেনের জাল কাঁপিয়ে দলকে সমতায় ফেরান।

গোল শোধের পরেই লাগাতার আক্রমণ শানায় স্পেন। আর সেই আক্রমণে ভেঙে খানখান হয়ে যায় ইংল্যান্ডের দুর্ভেদ্য রক্ষণ। ৮১ মিনিটে ফের ইয়ামালের শট বাঁচিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক জন পিকফোর্ড। ৮৬ মিনিটে কুকুরেয়ার অসাধারণ পাস থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। মিকেল ওয়্যারজাবাল। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে গোল খেয়ে কার্যত হাল ছেড়ে দেন গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

Franz Beckenbauer: বেকেনবাওয়ারকে সম্মান জানাতে ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠাল বায়ার্ন

৫৩ বছর বাদে ঘরের মাঠে পালমাসের কাছে হারল বার্সেলোনা

ক্যান্সারের কাছে হার মানলেন ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, ৫৯ বছরে থামল জীবন

ইউরো ফাইনালে হারের দায় নিয়ে সরে দাঁড়ালেন ইংল্যান্ড কোচ

ফের পেলের রেকর্ড ভাঙলেন ‘জিনিয়াস’ ইয়ামাল

শিরোপা জয়ের দ্বৈরথে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড

শেষ মুহূর্তের গোলে ডাচদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইংল্যান্ড

চার মিনিটের ঝড়ে লন্ডভন্ড ফ্রান্স, ফাইনালে স্পেন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00