Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টাইব্রেকারে সুই‍ৎজারল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: ছন্নছাড়া ফুটবল খেলেও শুধুমাত্র বরাতজোরে ইউরো কাপের শেষ চারে পৌঁছল থ্রি লায়ন্সরা। শনিবার রাতে টাইব্রেকারে সুই‍ৎজারল্যান্ডকে ৫-৩ গোলে হারাল ইংল্যান্ড। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়েছিল খেলা। অতিরিক্ত সময়ে কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে।

ডুসেলডর্ফে এমএস আ্যারেনায় এদিন ম্যাচের শুরু থেকেই কার্যত ছন্নছাড়া ও ঝিমিয়ে পড়া ফুটবল খেলতে থাকে দুই দল। রক্ষণ মজবুত রেখে আক্রমণে যাওয়া এবং নিজেদের মধ্যে বেশি সংখ্যক পাস খেলে খেলার গতি মন্থর করাই লক্ষ্য ছিল দুই দলের। ২২ মিনিটে অবশ্য আক্রমণ শানিয়ে গোলের সুযোগ তৈরি করেছিল ইংল্যান্ড। কর্নার থেকে ট্রিপিয়ারের ক্রসে ডি বক্সের ভেতর ফাঁকা জায়গায় সুযোগ পেয়েছিলেন হ্যারি কেইন। কিন্তু হেড সঠিক জায়গায় রাখতে পারেননি। দু্ই দল বিক্ষিপ্তভাবে যে আক্রমণ শানিয়েছিল, তা ডি-বক্সের বাইরে থেকেই প্রতিহত করে প্রতিপক্ষের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। যদিও ইংল্যান্ড ৫৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ছন্নছাড়া ফুটবল উপহার দেয় দুই দল। বিশেষ করে ফিল ফোডেন-হ্যারি কেইনদের দেকে মনে হচ্ছিল তাঁরা যেন অতীত দিনের ছায়া। ৫১ মিনিটে ইংল্যান্ডের  গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন সুই‍ৎজারল্যান্ডের এমবোলো। কিন্তু তাঁর দুর্বল শট ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড সহজেই তালুবন্দি করেন৷ ম্যাচের ৭৫ মিনিটে অতর্কিতে আক্রমণে উঠে গিয়ে কাঙ্ক্ষিত গোল পায় সুইসরা। এনদোয়ের ক্রস থেকে ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বাঁ পায়ের দুরন্ত শটে ইংল্যান্ডের জাল কাঁপান এমবোলো। গোল খাওয়ার পরেই টনক নড়ে ইংল্যান্ড কোচ গৃ্যারেথ সাউথগেটের। বদলি হিসেবে নামান লুক শ’কে। আর তাতেই মেলে ফল। আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে ইংলিশরা। ৮০ মিনিটে বুকায়ো সাকার দুর্দান্ত দূরপাল্লার শটে ম্যাচে সমতায় ফেরে ইংল্যান্ড। আর সমতা ফেরার পরেই রক্ষণকে মজবুত করে সুইসরা। জুড বেলিংহামরা খোলসের মধ্যে ঢুকে যান। ফলে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।

এর পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু দুই দলই চেষ্টা চালায় গোল না খেয়ে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যেতে। তার ফলে অতিরিক্ত সময়েও কোনও দল গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ইংল্যান্ডের হয়ে পেনাল্টি শুটআউটে অব্যর্থ লক্ষ্যভেদ করেন পল কোলমার, জুড বেলিংহাম, বুকোয়া সাকা, আইভান টনি এবং আলেকজান্ডার আর্নল্ড। সুইসদের পক্ষে প্রথম শট মিস করেন ম্যানুয়থেল আকাঞ্জি। আর সেই শট মিসের খেসারত দিতে হয়।

ইংল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর ইউরোপের মুকুট স্পেনের

শিরোপা জয়ের দ্বৈরথে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড

শেষ মুহূর্তের গোলে ডাচদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইংল্যান্ড

চার মিনিটের ঝড়ে লন্ডভন্ড ফ্রান্স, ফাইনালে স্পেন

তুরস্ককে হারিয়ে সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি ডাচরা

টাইব্রেকারে রোনাল্ডোদের হারিয়ে সেমিফাইনালে এমবাপেরা

রেফারির সৌজন্যে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কার বেশি? জানিয়ে দিল সুপার কম্পিউটার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00