Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিরোপা জয়ের দ্বৈরথে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের সিংহাসন দখলে আজ রবিবার রাতে ইউরো কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। বার্লিনের অলিম্পিয়াস্তাদিওনে স্টেডিয়ামে দুই দলের লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। ফাইনালে না হারার রেকর্ড গড়া স্পেন নাকি ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পরে বড় আসরে শিরোপা অধরা থাকা ইংল্যান্ড বার্লিনের মাঠে বাজিমাত করবে তা নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক।

চলতি ইউরো কাপে শুরু থেকে দুর্দান্ত ফুটবল খেলেছে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন। নকআউট পর্বে হারিয়েছে জার্মান ও ফ্রান্সের মতো দুই শক্তিশালী দেশকে। অন্যদিকে সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধেই শুধু জ্বলে উঠেছিলেন হ্যারি কেইনরা। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

আক্রমণ ভাগের শক্তির নিরিখে ইংল্যান্ডের চেয়ে খানিকটা হলেও এগিয়ে স্প্যানিশরা। লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, ড্যানি আলমো, মিখেল মেরিনোরা দুরন্ত ছন্দে রয়েছে। অন্যদিকে ইংল্যান্ড দলে হ্যারি কেইন, ফিল ফোডেন, অলিভার ওয়াটকিন্সের মতো বিশ্বের নামী দামী স্ট্রাইকাররা থাকলেও নিজেদের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি। বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে দুই দলের রক্ষণের কাছেই অগ্নিপরীক্ষা। স্পেনের আলভারো মোতারো, রদ্রি, কুকুভেল্লা, আইমেরিক লাপোর্তে, নাভাসরা চলতি ইউরো কাপে রক্ষণ দুর্গ অটুট রাখতে সক্ষম হয়েছেন। কার্ড সমস্যা কাটিয়ে ফিরছেন কার্ভাহালের মতো খেলোয়াড়। ফলে আরও শক্তিশালী হবে স্পেন রক্ষণ দুর্গ। জুড বেলিংহাম-হ্যারি কেইনদের আক্রমণ সামাল দেওয়ার যোগ্যতা রয়েছে তাঁদের।

অন্যদিকে কাইল ওয়াকার-লুক শ’র উপরে পুরো দায়িত্ব বর্তাবে লামিন ইয়ামাল-নিকো উইলিয়ামসদের রোখার। আগের ম্যাচে মাত্র চার মিনিটের ঝড়েই ফরাসি রক্ষণভাগকে লণ্ডভণ্ড করে দিয়ে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছিলেন স্প্যানিশরা। পরিসংখ্যান অবশ্য বলছে, স্পেনের চেয়ে খানিকটা হলেও এগিয়ে ইংল্যান্ড। ফিফা ও উয়েফা আয়োজিত প্রতিযোগিতায় মোট ১২ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ইংল্যান্ড জিতেছে পাঁচ বার। আর স্প্যানিশরা চার বার। তিন বার ম্যাচের ফয়সালা হয়নি। দ্বিতীয়বার ইউরো ফাইনালে ওঠা ইংল্যান্ডের খেলোয়াড়রা প্রথমবার ট্রফি ছোঁয়ার স্বপ্ন দেখছে। আর গ্যারেথ সাউথগেটের শিষ্যদের সেই স্বপ্ন ভাঙতে বদ্ধপরিকর স্প্যানিশরা।

ইংল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর ইউরোপের মুকুট স্পেনের

শেষ মুহূর্তের গোলে ডাচদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইংল্যান্ড

চার মিনিটের ঝড়ে লন্ডভন্ড ফ্রান্স, ফাইনালে স্পেন

তুরস্ককে হারিয়ে সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি ডাচরা

টাইব্রেকারে সুই‍ৎজারল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

টাইব্রেকারে রোনাল্ডোদের হারিয়ে সেমিফাইনালে এমবাপেরা

রেফারির সৌজন্যে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কার বেশি? জানিয়ে দিল সুপার কম্পিউটার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00