Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কার বেশি? জানিয়ে দিল সুপার কম্পিউটার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ইউরোর শেষ চারে ওঠার লড়াই। স্টুটগার্টে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে প্রতিযোগিতায় সবচেয়ে বেশিবার শিরোপা জেতা স্পেন ও জার্মানি। আর ইউরোপের দুই শক্তিশালী দেশ মাঠে নামার আগেই সুপার কম্পিউটার সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে পূর্বাভাস দিয়েছে।

ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’ র সুপার কম্পিউটার ইউরোর শেষ আটে ওঠা দলগুলির খেলার চুলচেরা বিশ্লেষণ করে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে পূর্বাভাস দিয়েছে। সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা তিন বার ইউরো জেতা স্পেনের। লামিনে ইয়ামালদের শিরোপা জেতার সম্ভাবনা ১৯.২৫ শতাংশ। স্পেনের পরেই রয়েছে জার্মানি। টনি ক্রুস-জামাল মুসিয়ালাদের ট্রফি জয়ের সম্ভাবনা ১৮.১১ শতাংশ। তিন নম্বরে রয়েছে হ্যারি কেইনদের ইংল্যান্ড। ইলিংশদের ট্রফি জয়ের সম্ভাবনা ১৭.০৮ শতাংশ। কাতার বিশ্বকাপের রানার্স ফ্রান্সের ট্রফি জয়ের সম্ভাবনা ১৬.৩৪ শতাংশ।

অনেক পিছিয়ে রয়েছে নেদারল্যান্ডস। ডাচদের ট্রফি জয়ের সম্ভাবনা ১১.৮৪ শতাংশ। শেষ আটে উঠলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের পর্তুগাল, সুই‍ৎজারল্যান্ড এবং তুরস্কের ইউরো জেতার সম্ভাবনা ক্ষীণ বলেই জানিয়েছে সুপার কম্পিউটার। এর মধ্যে তুরস্কের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২.৮০ শতাংশ। পর্তুগালের ৮.৬১ শতাংশ এবং সুই‍ৎজারল্যান্ডের ৫.৯৭ শতাংশ।

চলতি ইউরো কাপ শুরু হওয়ার আগে অধিকাংশ বিশেষজ্ঞই ইংল্যান্ডকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে বেছে নিয়েছিলেন। কিন্তু গ্যারেথ সাউথগেটের শিষ্যরা শেষ আটে উঠলেও ছন্নছাড়া ফুটবল উপহার দিয়েছে। ফলে হ্যারি কেইনদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুব কম বলে মনে করা হচ্ছে।

ইংল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর ইউরোপের মুকুট স্পেনের

শিরোপা জয়ের দ্বৈরথে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড

শেষ মুহূর্তের গোলে ডাচদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইংল্যান্ড

চার মিনিটের ঝড়ে লন্ডভন্ড ফ্রান্স, ফাইনালে স্পেন

তুরস্ককে হারিয়ে সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি ডাচরা

টাইব্রেকারে সুই‍ৎজারল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

টাইব্রেকারে রোনাল্ডোদের হারিয়ে সেমিফাইনালে এমবাপেরা

রেফারির সৌজন্যে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00