চ্যাম্পিয়নস লিগে ইতিহাস রচনা, মূল পর্বে নবাগতদের সমাহার

Share:

নিজস্ব প্রতিনিধি: চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল সাইপ্রাসের পাফোস এফসি এবং নরওয়ের বোডো/গ্লিমট। চলতি মরসুমে এই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলবে তারা। মঙ্গলবার রাতে প্লে অফ পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে এই দুই দল। এছাড়াও এই মরশুমে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলবে কাজাখাস্তানের কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের চ্যাম্পিয়ন ইউনিয়ন সেন্ট জিলোয়া।

ফুটবলের ক্লাবের বিচারে পাফোস কিন্তু বেশ নবীন। ১১ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই ক্লাবটি। মঙ্গলবার বেলগ্রেডের মাঠে শেষ মুহূর্তে ১-১ক ড্র করে প্লে-অফের ২ লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে পাফোস। অন্যদিকে অস্ট্রিয়ার স্টার্ম গ্রাজকে পরাজিত করেছে বোডো /গ্লিমট । তারা দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে হারিয়েছে স্টার্ম গ্রাজকে। দ্বিতীয় লেগে অবশ্য ২-১ গোলে হেরেছে তারাও।

পাফোস চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার পথে যাত্রা শুরু করেছিল  ২২ জুলাই দ্বিতীয় কোয়ালিফায়িং রাউন্ড দিয়ে। সেখানে তারা হারিয়েছিল ম্যাকাবি তেল আবিবকে। এরপর পাফোশের কাছে পর্যুদস্ত হয়ে প্লে অফ থেকে ছিটকে যায় দিনামো কিয়েভ।  এরপরই পাফোস মুখোমুখি হয় রেড স্টার বেলগ্রেডে।

সার্বিয়ান ক্লাবটির বিপক্ষে থেকে প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়েছিল। এরপর দ্বিতীয় লেগে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে পাফোস। এর ফলে দুই লেগ মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আসল লড়াইয়ে উঠে যায় তারা।

পাফোস নিঃসন্দেহে খুব একটা পরিচিত নাম নয়। কিন্তু এখানকার একজন খেলোয়ার বেশ বিখ্যাত। তিনি হলেন চেলসি ও আর্সেনালের প্রাক্তন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইস। এবার তিনি সাইপ্রাসের ক্লাবটির হয়ে খেলবেন। এর আগে সাইপ্রাস থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে শুধু অ্যাপোয়েল এবং আনোরথসিস ফামাগুস্তা।

অন্যদিকে এর আগে চারবার নরওয়েজিয়ান লিগ জয় করেছে বোডো/গ্লিমট। ২০০৭-২০০৮ মরসুমের পর এই ক্লাবটি প্রথম নরওয়েজিও ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিল। আর্কটিক সার্কেল থেকে ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই ক্লাবের ঘরের মাঠ আস্পোমিরা স্টেডিয়াম যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৮,২৭০। গত মরশুমে বোডো/গ্লিমট ইউরোপা লীগের সেমিফাইনালে উঠেছিল, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। টটেনহামের কাছে পরাজিত হয়ে বিতাড়িত হয়েছিল এই দলটি।

অন্যদিকে কাজাখ চ্যাম্পিয়ন কাইরাত দুর্দান্ত চমক উপহার দিয়েছে। টাইব্রেকারে তারা হারিয়েছে প্রাক্তন ইউরো চ্যাম্পিয়ন সেল্টিককে। দ্বিতীয় কাজাখ ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে উঠেছে কাইরাত। এর আগে ২০১৫-১৬ মরসুমে কাজাখ ক্লাব আস্তানা প্রথমবারের মতো খেলেছিল ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে। তাই কাইরাতের বিপক্ষে যারা খেলবে তারা কিন্তু বেশ চাপের মধ্যেই থাকবে। চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের ড্র অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার মোনাকোতে। প্রথম রাউন্ডের ম্যাচ হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে।

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

চ্যাম্পিয়ন্স লিগে সাত গোল করে ইতিহাস গড়ল আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোলের মাইল ফলক ছুঁয়ে ফেললেন এমবাপে, পিছনে ফেললেন রোনাল্ডোকে

চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ

বর্ণবাদী আচরণের অভিযোগ, বার্সাকে টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা

ঘরের মাঠে হল না জয়,  চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ড্র ম্যানচেস্টার সিটির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]