Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বর্ণবাদী আচরণের অভিযোগ, বার্সাকে টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের সমর্থকদের বর্ণবাদী আচরণের অভিযোগে শাস্তির মুখে পড়ল স্প্যানিস জায়েন্ট বার্সেলোনা । শাস্তিস্বরূপ পরবর্তী অ্যাওয়ে ম্যাচে টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে উয়েফা ।

গত ১৯ সেপ্টেম্বর মোনাকোর বিরুদ্ধে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মরশুম শুরু করে বার্সেলোনা । সেই ম্যাচে কাতালান ফ্যানদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে । এই অভিযোগের তদন্তে নেমে ঘটনার সত্যতার প্রমাণ পেতেই আজ স্প্যানিশ ক্লাবের বিরুদ্ধে শাস্তির বিষয়টি ঘোষণা করে উয়েফা ।

উয়েফার তরফে জানানো হয়েছে, মোনাকোর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বর্ণবাদী আচরণের জন্য বার্সেলোনাকে একটি অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । পাশাপাশি ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে কাতালান ক্লাবটিকে । এর আগে গত মরশুমে প্যারিস সা জাঁ-র ম্যাচে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ উঠেছিল লামিন ইয়ামালদের ক্লাবের ফ্যানদের বিরুদ্ধে । সে বারও তাদের ২৫ হাজার ইউরো জরিমানা করেছিল উয়েফা ।

চলতি মরশুমে লা লিগায় টানা ৭ ম্যাচ জয় পেয়ে লিগ শীর্ষে নিজেদের ধরে রেখেছে বার্সেলোনা । ২০১৭-র পর এবার প্রথম টানা ৭ ম্যাচ জয় পেয়েছে তারা । স্প্যানিশ লিগে স্বপ্নের দৌঁড় দিলেও চ্যাম্পিয়ন্স লিগে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর বিরুদ্ধে ২-১ গোলের ব্যবধানে হারের মুখ দেখে ফ্লিকের দল। আগামী ২ অক্টোবর সুইস ক্লাব ইয়ং বয়েজের মুখোমুখি হবে বার্সেলোনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00