Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চ্যাম্পিয়ন্স লিগে সাত গোল করে ইতিহাস গড়ল আর্সেনাল

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বোধহয় বলে মধুর প্রতিশোধ। ২০০৭ সালে যে দলের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছিল আর্সেনাল, মঙ্গলবার সেই পিএসভিকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে মধুর প্রতিশোধ নিল মিকেল আর্তেতার দল। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগে নয়া ইতিহাস লিখলেন মিকেল মেরিনোরা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের নকআউট পর্বে এই প্রথম কোনও দল প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে সাত গোল দিল। প্রথম লেগে ৭-১ গোলে জয়ের সুবাদে পরবর্তী রাউন্ডে ওঠার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল ২০০৬ সালের রানার আপরা।

ইদানিং সময়টা মোটেও ভাল যাচ্ছে না ইংলিশ ক্লাব আর্সেনালের। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দুটি ম্যাচে ধাক্কা খেয়েছিল মিকেল আর্তেতার দল। ওয়েস্টহ্যামের কাছে হারের পাশাপাশি নটিংহ্যামের সঙ্গে ড্র করেছিল। পাশাপাশি চোটের কারণে দলে নেই বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা।ফলে কিছুটা চাপ নিয়েই মঙ্গলবার পিএসভি আইন্ডোহেভেনের বিরুদ্ধে মাঠে নেমেছিল। ১৮ বছর আগে পিএসভির মাঠে ১-০ গোলে হারতে হয়েছিল আর্সেনালকে। ফলে একটা শঙ্কা ছিল। তবে সব শঙ্কাকে দূরে সরিয়ে রেখে শুরু থেকেই মাঠে ঝাঁপান মিকেল মোরিনোরা।

ম্যাচের ১৮ মিনিটে জুরিয়েন টিম্বার প্রথম গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। তিন মিনিট বাদে ব্যবধান বাড়ান ইথান নোয়ানেরি। ৩১ মিনিটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে ব্যবধান ৩-০ করেন মিকেল মেরিনো। একের পর এক গোল হজম করে খানিকটা চাপে পড়ে যায় পিএসভি। তবে প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান পিএসভির নোয়া লাং। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফের আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন মেকিল মেরিনোরা। ৪৭ মিনিটে পিএসভির জালে বল জড়ান মার্টিন ওডেগার্ড। পরের মিনিটে ফের গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। ৭৩ মিনিটে ফের গোল করে ব্যবধান ৬-১ করেন মার্টিন ওডেগার্ডে। ৮৫ মিনিটে পিএসভির কফিনে শেষ পেঁরেক পোঁতেন রিকার্ডো ক্যালাফিওরি। শেষ পর্যন্ত ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে সবচেয়ে বেশি গোল হজমের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন পিএসভি’র খেলোয়াড়রা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00