CFL 2024: পুলিশকে গোলের মালা পরাল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: কাস্টমসের সঙ্গে পয়েন্ট খোয়ানোর পরে কলকাতা লিগে ফের জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল। শুক্রবার পুলিশ এসি-কে ৬-০ গোলে হারাল বিনু জর্জের শিষ্যরা। এই জয়ের ফলে ভবানীপুরকে টপকে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেলেন লাল-হলুদের ফুটবলাররা। গ্যালারিতে বসেই জুনিয়রদের বীরবিক্রম দেখলেন ইস্টবেঙ্গলের সিনিয়র কোচ কার্লেস কুয়াদ্রাত।

আগের ম্যাচে কাস্টমসের কাছে পয়েন্ট নষ্ট করায় এদিন আর কোনও ঝুঁকি নেননি লাল-হলুদ কোচ বিনু জর্জ। শুরু থেকেই দলের দুই তারকা স্ট্রাইকার সায়ন বন্দ্যোপাধ্যায় ও পিভি বিষ্ণুকে নামিয়ে দিয়েছিলেন। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে শুরু করে লাল-হলুদ ব্রিগেডের খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ তুলে পুলিশের রক্ষণভাগের খেলোয়াড়দের ব্যতিব্যস্ত করে রাখেন। ১৭ মিনিটে ক্রস থেকে পাওয়া বল পুলিশের গোলরক্ষক শুভঙ্কর দাসকে বোকা বানিয়ে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন সায়ন বন্দ্যোপাধ্যায়। ৪১ মিনিটি মনোতোষ চাকলাদারের বাড়ানো বল ধরে পুলিশের দুই রক্ষণ ভাগের খেলোয়াড়কে ফাঁকি দিয়ে জালে জড়ান পি ভি বিষ্ণু। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বৃষ্টিভেজা মাঠে ভেল্কি দেখাতে থাকেন বিনু জর্জের শিষ্যরা। বাঁ দিক থেকে পুলিশের বক্সে র বাইরে থেকে সেন্টার ভাসিয়েছিলেন পি ভি বিষ্ণু। সেই বল থামিয়েই জোরালো শট নেন শ্যামল বেসরা। বল সরাসরি জালের উপরের দিকে লেগে গোলে জড়ায়। কিছুই করার ছিল না পুলিশ গোলরক্ষকের। ৬৭ মিনিটে জাল কাঁপিয়ে ব্যবধান ৪-০ করেন জেসন টিকে। ওই গোলের পিছনে বিশেষ অবদান ছিল আমনদীপ সিংয়ের। ৭২ মিনিটে সায়নের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন জেসন টিকে। শেষের দিকে ব্যবধান ৬-০ করেন আমনদীপ। স্কোরলাইন ভিন্ন হতে পারত। কিন্তু লাল-হলুদের স্ট্রাইকাররা একাধিক গোলের সুযোগ মিস করেন।  

CFL 2024: সুপার সিক্সের ম্যাচে গোলের ঝড় ডায়মন্ড হারবারের, চিন্তায় ইষ্টবেঙ্গল

কলকাতা লিগে কালীঘাটের কাছেও হার মানতে হল মোহনবাগানকে

ডুরান্ডের ফাইনালের আগেই  কলকাতা লিগ থেকে ছিটকে গেল মোহনবাগান

রেলওয়েকে ৮ গোল মোহনবাগানের, কলকাতা লিগের সুপার সিক্সে কী যাবে সবুজ-মেরুন ?

পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগের শীর্ষে ইষ্টবেঙ্গল

লাগাতার বৃষ্টি, মাঠে জমেছে জল, বাতিল হল কলকাতা লিগের ইস্টবেঙ্গল ম্যাচ

রেলকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল

CFL 2024: ডার্বি জয়ের পরেই কাস্টমসের সঙ্গে ড্র করে পয়েন্ট নষ্ট লাল-হলুদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]