Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Women Asia Cup: পাকিস্তানকে উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই অভিযান শুরু করলেন হরমনপ্রীতরা। শুক্রবার প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১০৮ রানেই গুটিয়ে গিয়েছিলেন নিদা দাররা। জবাবে শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে ৩৫ বল বাকি থাকতেই সাত উইকেট হাতে নিয়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার ডাম্বুলায় টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার […]

বিয়ের নামে প্রতারণা! প্রাক্তন বিজেপি সাংসদকে ‘পলাতক’ ঘোষণা করল আদালত

নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তরপ্রদেশের দাপুটে নেতা স্বামীপ্রসাদ মৌর্য ও তাঁর কন্যা সঙ্ঘমিত্রা মৌর্যকে ‘পলাতক’ ঘোষণা করল লখনউয়ের সাংসদ-বিধায়ক আদালত। বিবাহ বিচ্ছেদ ছাড়া দ্বিতীয়বার বিয়ে করার অভিযোগে বিজেপির প্রাক্তন সাংসদ সঙ্ঘমিত্রা মৌর্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় একাধিকবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি সত্বেও সঙ্ঘমিত্রা ও তাঁর বাবা স্বামীপ্রসাদ মৌর্য আদালতে হাজিরা না দেওয়ায় শুক্রবার […]

২০২২-২৩ অর্থ বর্ষে আঞ্চলিক দলগুলির মধ্যে আয়ে শীর্ষে BRS, খরচে TMC

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২২-২৩ আর্থিক বর্ষে আঞ্চলিক দলগুলির মধ্যে শীর্ষে ছিল তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। আর খরচের ক্ষেত্রে শীর্ষে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আয়ের ক্ষেত্রে অবশ্য বিআরএসের পরেই ছিল পশ্চিমবঙ্গের শাসকদল। প্রতি বছরই নির্বাচন কমিশনের কাছে আয়-ব্যয়ের হিসাব পেশ করতে হয় স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে। ২০২২-২৩ সালের আর্থিক বর্ষের […]

Microsoft Outage: চরম ভোগান্তি, গোটা দেশ- সহ কলকাতায় বাতিল একাধিক বিমান

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব জুড়ে মাইক্রোসফ্‌ট উইন্ডোজে সমস্যা। আর তাতে বেহাল অবস্থা বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন সরকারি অফিস, ব্যাঙ্ক এবং বিমান পরিষেবা। ভারতের পড়েছে এর প্রভাব। তার জেরে ব্যাহত হয়েছে ব্যাঙ্ক থেকে বিমান পরিষেবা। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় বিমান বাতিল নয়তো দেরিতে চলছে। আর তাতে বিপাকে পড়েছে যাত্রীরা। শুক্রবার কলকাতা বিমান বন্দরে ১৪ টি বিমান বাতিল […]

বাংলাদেশে ১৫ হাজার ভারতীয় সুরক্ষিত রয়েছেন, দাবি বিদেশ মন্ত্রকের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংরক্ষণ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমছে লাশের সারি। গত ৭২ ঘন্টায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪২ জন। যদিও মৃতের সংখ্যা আরও বেশি বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। পড়শী দেশের রাজনৈতিক অস্থিরতার আঁচ এসে পড়েছে ভারতেও। তবুও বাংলাদেশের সংরক্ষণ আন্দোলন নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানাল মোদি সরকার। বিষয়টিকে […]

মাইক্রোসফটের সার্ভার অচল হওয়ায় বিমান-বিভ্রাটে অর্জুন রামপাল

যিনি মাইক্রোসফ্টের ক্লাউড পরিষেবা অচল হওয়ার জন্যে বিপাকে পড়েছেন। শুক্রবার, ১৯ জুলাই তাঁর ফ্লাইট নির্ধারিত সময়ে না ছাড়লে তাঁকে বাধ্য হয়ে আলাদা ফ্লাইট নিতে হয়।

শহিদ সমাবেশে যোগ দিতে আসা ৯ তৃণমূল কর্মী দুর্ঘটনায় আহত

 নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা। শুক্রবার দুর্ঘটনার কবলে পড়ল  ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে আসা  তৃণমূল কর্মীদের বাস। জানা গিয়েছে, এদিন আচমকাই উল্টোডাঙা হাডকো মোড়ের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতে আহত হয়েছে নয় জন তৃণমূল কর্মী। আহতদের মধ্যে রয়েছেন এক জন নাবালক। গুরুত্বর জখম অবস্থায়  তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । […]

পুত্রহারা বাবাকে বেধড়ক মার, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ স্কুল থেকে বাড়ি ফিরছে না ছেলে। স্বাভাবিকভাবেই চিন্তার মধ্যে পড়েছে বাবা- মা। রীতিমত তারা উদ্বিগ্ন হয়ে শুরু করে খোঁজা- খুঁজি। আর তখনই জানতে পারেন পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছেলের। এমন অবস্থায় পুত্রহারা বাবার সঙ্গে দুর্ব্যবহার এবং মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, নিহত ওই স্কুল পড়ুয়া হলেন একাদশ শ্রেণীর অঙ্গীকার দাশগুপ্ত। […]

হলদি অনুষ্ঠানেও রোমান্সে মত্ত শোভন-সোহিনী, গায়ে ছড়িয়ে ফুলের পাপড়ি

ছবিতে দেখা যাচ্ছে, গায়েহলুদ পর্বেও একান্তে সময় কাটাচ্ছেন তারা। সঙ্গে দুজনার গলাতেও গাঁদা ফুলের মালা। তাদের শরীরে চারিদিকে ছড়িয়ে রয়েছে ফুলের পাপড়ি।

CFL 2024: পুলিশকে গোলের মালা পরাল ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিনিধি: কাস্টমসের সঙ্গে পয়েন্ট খোয়ানোর পরে কলকাতা লিগে ফের জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল। শুক্রবার পুলিশ এসি-কে ৬-০ গোলে হারাল বিনু জর্জের শিষ্যরা। এই জয়ের ফলে ভবানীপুরকে টপকে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেলেন লাল-হলুদের ফুটবলাররা। গ্যালারিতে বসেই জুনিয়রদের বীরবিক্রম দেখলেন ইস্টবেঙ্গলের সিনিয়র কোচ কার্লেস কুয়াদ্রাত। আগের ম্যাচে কাস্টমসের কাছে পয়েন্ট নষ্ট করায় এদিন আর কোনও […]

Flipkart GOAT Sale: মধ্যরাত থেকেই শুরু হচ্ছে আকর্ষণীয় অফার আর বিশাল ছাড়

নিজস্ব প্রতিনিধি: দুয়ারে মাহেন্দ্রক্ষণ। কারণ ফ্লিপকার্ট (Flipkart) তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো “Greatest Of All Time Sale 2024”! এই বিশাল সেলে (Sale) স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, গৃহস্থালীর জিনিস এমনকি মোটরবাইক সহ সব ধরণের পণ্যে দারুণ ডিসকাউন্ট ও অফারের ঝড়! কবে থেকে কবে? সাধারণ ক্রেতাদের জন্য 20 জুলাই থেকে শুরু হয়ে 25 জুলাই পর্যন্ত চলবে এই সেল […]

কেরলের সরকারি হাসপাতালে মহিলা রোগীকে যৌন নিপীড়ন, সাসপেন্ড ফিজিওথেরাপিস্ট

এরপরই তিনি বিষয়টা একজন মহিলা ফিজিওথেরাপিস্টের কাছে জানান। তিনি বলেন যে, বিগত কয়েকদিন ধরেই তিনি ফিজিওথেরাপিস্টের কাছে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন।

বাংলাদেশের সংরক্ষণ বিরোধী পড়ুয়াদের পাশে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার ফুটবলার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সরকারি চাকরিতে সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে শুরু হওয়া আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। আন্দোলন ভাঙার নামে পুলিশের এলোপাথাড়ি গুলিতে গত তিনদিনে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবারও আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন জায়গায় পুলিশের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মোবাইল-ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে […]

খেলতে খেলতে বাবার বন্দুক দিয়ে নিজের মুখে গুলি চালিয়ে দিল ৩ বছরের শিশু

তবে বাচ্চাটিকে কেউ দেয়নি বন্দুকটি, সে খেলতে খেলতে তাঁদের বেডরুমের একটি গদির মধ্যে থেকে বন্দুকটি নিয়ে খেলা করতে শুরু করেছিল।

শহিদ সমাবেশে যোগ দিতে কলকাতায় হাজির উত্তরের তৃণমূল কর্মীরা

নিজস্ব প্রতিনিধিঃ ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে তৃণমূলের রয়েছে সুবিশাল জনসমাবেশ । প্রতিবারের  মত চলতি বছর রাজ্যের প্রতিটি জেলা থেকে আসছেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থকেরা। ইতিমধ্যেই বৃহস্পতিবার থেকে উত্তরের জেলা থেকে সব কর্মীরা কলকাতায় আসা শুরু করে দিয়েছেন। শুক্রবার বেশ কয়েকজন কলকাতাতেও এসে  পৌঁছিয়েছেন। চলতি বছর লোকসভা নির্বাচনে জেলা থেকে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল- কংগ্রেস। […]

প্রায় ৫ হাজার স্কুলে প্রধান শিক্ষক-শিক্ষিকা পদ পূরণ করতে চলেছে রাজ্য

আগামী মঙ্গলবার রাজ্য বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রীর কক্ষে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এই নিয়োগে ছাড়পত্র দেওয়া হতে পারে।

রক্ষণাবেক্ষণের অজুহাতে ২০ ও ২১ জুলাই শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের একাধিক কর্মসূচিতে শেষ পর্যন্ত বাড়তি কামরা বরাদ্দের অনুমতি বাতিল করেছে রেল। আর এবার ২১ জুলাই রাজ্যের শাসকদলের শহিদ সমাবেশের দিন রক্ষণাবেক্ষণ ও লাইন মেরামতির অছিলায় শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। তৃণমূলের কর্মসূচির প্রাক্কালেই কেন লাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ করতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের […]

‘যখন মনে হবে, দুলহান হয়ে যাব’, কবে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর?

অভিনেত্রীর এই লুক দেখেই তাঁর বিয়ে নিয়ে একাধিক প্রশ্ন করেই ফেলেন সাংবাদিকরা। মাস কয়েক আগেই জনপ্রিয় চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে শিলমোহর দেন শ্রদ্ধা কাপুর।

রাজ্যের ১০ শহরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য মল, জমি চিহ্নিত করতে নির্দেশ রাজ্যের

কলকাতার ঢাকুরিয়ার কাছে দক্ষিণাপনের পাশে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য চালু হয়েছে নিজস্ব মল। সেই ধাঁচেই মল গড়ে তোলা হবে জেলার শহরেও।

Jagannath Temple: পুরীর শ্রীমন্দিরের বিভিন্ন দুয়ারের মাহাত্ম্য জানেন কী?

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: লীলাপুরুষোত্তম শ্রী জগন্নাথের শ্রীমন্দির এক অভূতপূর্ব স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন। বিভিন্ন লীলা থেকে শুরু করে বিস্তর রহস্যময়তায় ভরা এই জগন্নাথ মন্দির। তবে জানেন কি? এই মন্দিরের চারদিকের দুয়ারে কারা আছে? শ্রী মন্দিরের চারদিকে আছে সিংহ দুয়ার, ব্যাঘ্র দুয়ার, হস্তী দুয়ার ও অশ্ব দুয়ার। জানিয়ে রাখা ভালো, মন্দিরের মুখ্য দুয়ার হল সিংহ দুয়ার, যা অবস্থিত […]

0:00