Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাগাতার বৃষ্টি, মাঠে জমেছে জল, বাতিল হল কলকাতা লিগের ইস্টবেঙ্গল ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই আকাশের মুখ ভার। শনিবার গোটা দিন ধরেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আর তারজেরে কলকাতা লিগের ম্যাচ খেলতে পারল না ইষ্টবেঙ্গল। মাঠে জল থাকার জন্য নিজেদের মাঠে পিয়ারলেসের বিরুদ্ধে ম্যাচে নামল না লাল-হলুদ। তবে জানা গিয়েছে, এই ম্যাচটি পরে আয়োজন করা হবে।

কলকাতা লিগের গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সুপার সিক্স নিশ্চিত হয়ে গেলেও পিয়ারলেসের বিরুদ্ধে এদিন খেলতে পারল না লাল-হলুদ বাহিনী। এদিন প্রায় পূর্ণশক্তির দলই নামিয়েছিলেন বিনো জর্জ। সায়ন, বিষ্ণু, জেসিন, আমনের মতো তরুণ তুর্কিরা ছিলেন প্রথম একাদশে। কিন্তু নির্ধারিত সময়ের পর ৪০ মিনিট অপেক্ষা করা হলেও শুরু করা যায়নি ম্যাচ। মাঠে জল জমতে থাকে ও বৃষ্টি বাড়তে থাকে। এরপরেই রেফারি ও ম্যাচ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রচন্ড বৃষ্টি, কম আলো ও বজ্রবিদ্যুতের জন্য বাতিল করতে হয়েছে ম্যাচ। 

উল্লেখ্য, কলকাতা লিগে রেনবো এফসি ও ইস্টবেঙ্গল ম্যাচ প্রথমার্ধ  সম্প্রচার হলেও পরে সেটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। তবে সেই ম্যাচে জয়ী হয়েছিল ইষ্টবেঙ্গল। এই ঘটনার পর এবার অতিরিক্ত বৃষ্টির জন্য বাতিল হল লাল- হলুদের ম্যাচ। তবে ইতিমধ্যেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে ইষ্টবেঙ্গল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00