নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা লিগের ম্যাচে প্রথমটা ভাল না হলেও শেষ পর্বে হাল ছাড়াল না মোহনবাগান। রবিবার রেলওয়ে এফসিকে হারাল সবুজ- মেরুন। তারা ৮-১ গোলে হারিয়েছে রেলওয়ে এফসিকে। সুপার সিক্সে ওঠার লড়াইয়ে টিকে থাকার জন্য এই ম্যাচ জিততেই হত মোহনবাগানকে।
এদিনের ম্যাচে প্রথম থেকেই ভাল খেলেছিল সবুজ- মেরুন। খেলা শুরুর ২১ মিনিটের মাথায় প্রথম গোল করে সেরতো । দুই মিনিটের মধ্যে ফের গোল। আদিল আবদুল্লার গোলে এগিয়ে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দেগি কার্ডোজোর দলকে। তার পর ধারাবাহিক আক্রমণ এবং গোলের বন্যা। ৪৫ মিনিটের মধ্যে গোলের বন্যা করে দিয়েছে মোহনবাগান।
প্রথমার্ধে ৬ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে সবুজ মেরুন । সব মিলিয়ে ৮-১ গোলে জিতল মোহনবাগান। বাঁচিয়ে রাখল সুপার সিক্সের আশা। আর এই সুপার সিক্সে যেতে হলে নিজেদের শেষ দুই ম্যাচ জিততে হবে তাদের। উল্লেখ্য, এদিনে জয়ের ফলে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট হয় মোহনবাগানের। কলকাতা লিগের একাধিক ম্যাচে ড্র, হার যেমন ছিল, আবার কখনও পর পর ৫ গোল দিয়েছে সবুজ মেরুন। তবে অবশেষে সুপার সিক্সে যেতে পারে কিনা মোহনবাগান সেটাই এখন মূল দেখার বিষয়।