নিজস্ব প্রতিনিধিঃ চলছে ডুরান্ড কাপ ফাইনাল। তারআগেই এল খারাপ সংবাদ। কলকাতা লিগ থেকে ছিটকে গেল মোহনবাগান। সুপার সিক্সের লড়াইয়ে আর নেই সবুজ- মেরুন । শনিবার ম্যাচে কাস্টমস জিতে যাওয়ায় কলকাতা লিগ থেকে বেরিয়ে যেতে হল মোহনবাগানকে।
এদিন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে খেলা ছিল কাস্টমসের। সেই খেলায় প্রথমার্ধে গোল শূন্য হলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে জিতে যায় কাস্টমস। আর তাতেই সুপার সিক্সে যাওয়া হল না সবুজ- মেরুনের। কারণ, কাস্টমস হেরে গেলে মোহনবাগান দুটি ম্যাচে জিতে গেলে মোহনবাগান সুপার সিক্সে পৌঁছে যেতে পারত। এই ম্যাচ কাস্টমস ড্র করলে তাহলে তাদের পয়েন্ট হত ২২। আর দুটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হত ২৪। তাতেই সুপার সিক্সে যেতে পারত মোহনবাগান।
উল্লেখ্য, এদিন কাস্টমস এই ম্যাচ জিতে যাওয়ায় তা হল না। এখনও তাদের দুই ম্যাচ বাকি রয়েছে। তারআগেই কলকাতা লিগ থেকে বিদায় নিল সবুজ মেরুন ব্রিগেড । বর্তমানে কলকাতা লিগে ১২ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভাবনীপুর। ১১ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইস্টবেঙ্গল। তবে কোন কোন দল যাচ্ছে কলকাতা লিগের সুপার সিক্সে সেটাই এখন মূল দেখার বিষয়।