নিজস্ব প্রতিনিধিঃ নিজেদের ঘরের মাঠে পিয়ারলেসকে হারাল ইষ্টবেঙ্গল। শনিবার বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছিল কলকাতা লিগের ইষ্টবেঙ্গল এবং পিয়ারলেসের ম্যাচ। রবিবার ছিল বাতিল হওয়া সেই ম্যাচ। আর তাতেই ২-১ গোলে পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগের শীর্ষস্থান অর্জন করল লাল- হলুদ বাহিনী।
এদিনের ম্যাচে সায়ন, বিষ্ণু, আমন, জেসিন, হীরাদের নিয়ে সাজানো দল নিয়ে মাঠে নেমেছিল বিনো জর্জ।ইস্টবেঙ্গল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। একেবারে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছিলেন বিনো। তবে দুর্দান্ত খেললেও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। ৭৭ মিনিট পর প্রথম গোল করে আশিক। আর সেই গোলেই স্কোরলাইন ১-০ হয়ে যায় ইষ্টবেঙ্গলের। কয়েক মিনিট পরে আবার গোল করে ইস্টবেঙ্গল। এ বার বাঁ পায়ে দূরপাল্লার শটে গোল করেন জেসিন টিকে। আর তাতে পিয়ারলেসকে হারিয়ে জয়ী হল লাল- হলুদ বাহিনী।
উল্লেখ্য, কলকাতা লিগে গ্রুপ বি-তে শীর্ষস্থানে উঠে এল ইষ্টবেঙ্গল। সুপার সিক্সও নিশ্চিত হয়ে গিয়েছে বিনো জর্জের ছেলেদের। আগামী ২৮ অগস্ট গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে লাল – হলুদ বাহিনী। বিপক্ষে থাকবে কলকাতা পুলিশ। এরপর শুরু হবে কলকাতা লিগের সুপার সিক্স ম্যাচ।