মার্তিনেজের চোখধাঁধানো গোলে জয়ের মুখ দেখল আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি : মুহূর্তের ঝলকে ব্যবধান গড়ল মার্তিনেজ। তাঁর দুর্দান্ত এক গোলে পেরুর বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেল কোপা আমেরিকার শিরোপাধারীরা। বুয়েন্স আইরেসে বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। এক ম্যাচ পর ফের জয়ের পথে ফিরল মেসিরা। পুরো ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নিতে পারে আর্জেন্টিনা, এর তিনটিই কেবল ছিল লক্ষ্যে। অবশ্য পুরোটা সময় কোণঠাসা থাকা পেরু স্বাগতিক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের কোনো পরীক্ষাই নিতে পারেনি। ১২ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত হল আর্জেন্টিনার।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলের অপেক্ষার অবসান ঘটান মার্তিনেজ। বাঁ দিক থেকে মেসির বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে শূন্যে লাফিয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড।চাপের মুখে ভালো কোনো আক্রমণই শাণাতে পারেনি পেরু। ৬৬তম মিনিটে জানলুকা লাপাদুলা ও ৭৫তম মিনিটে সের্হিও পেনা দূর থেকে শট নিলেও, কোনোটাই লক্ষ্যের ধারেকাছেও ছিল না।

মেসিকে তো সকলেই চেনে। প্রতিপক্ষের রক্ষণ যেমনই হোক, বক্সের বাঁ প্রান্ত থেকে মেসি বলটা মাঝে ফেলতে পারবেন না, তা হয় না। আর মেসিও যেন আরও এক কাঠি সরেস। মার্তিনেজ কোথায় দাঁড়িয়ে সেটি কীভাবে বুঝলেন, কে জানে! বাঁ পা দিয়ে বলটা যেন চিপ করলেন, বাতাসে ভাসতে ভাসতে সেই বল যখন মার্তিনেজের সামনে, করণীয়টা বুঝে ফেলেছিলেন ইন্টার মিলান স্ট্রাইকারও। শূন্যে লাফিয়ে চলন্ত বলেই বাঁ পায়ের কিক নেন মার্তিনেজ। বল পেরু গোলকিপার পেদ্রো গ্যালেসে তাঁর বাঁ দিকে ডাইভ দিয়েও কিছু করতে পারেননি। গোল! ৫৫ মিনিটে মার্তিনেজের এই গোলেই শেষ পর্যন্ত পেরুর বিপক্ষে ১–০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পর আবারও জয়ের পথে ফিরল লিওনেল স্কালোনির দল।

মার্তিনেজের গোলটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ১ হাজার ৯৯৯তম গোল। মেসি নিজেও ভাগ বসিয়েছেন একটি রেকর্ডে। জয়ের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে শীর্ষস্থান নিয়েও বছর শেষ করল আর্জেন্টিনা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কালোনির দল। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে। ব্রাজিলের সঙ্গে আজ ১–১ গোলে ড্র করেছে মার্সেলো বিয়েলসার দল।

বিশ্বকাপের জন্য প্রস্তুত, বাছাইপর্বের চূড়ান্ত দল ঘোষণা করল আর্জেন্টিনা

৫ সেপ্টেম্বর আর্জেন্টিনার মাটিতে ‘শেষ ম্যাচ’ লিওনেল মেসির

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

কলম্বিয়ার কাছে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় আর্জেন্টিনার

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের বাছাই পর্বে শুভ সূচনা ব্রাজিলের

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে চুরমার,শিরোপা জিতল ব্রাজিল

মাত্র ১০ জন নিয়ে জয় পেল সেলেসাওরা,জিতল আর্জেন্টিনাও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]