Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বকাপের জন্য প্রস্তুত, বাছাইপর্বের চূড়ান্ত দল ঘোষণা করল আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ বাছাইপর্ব চলছে। তবে বাছাইপর্ব পর্যন্ত পৌঁছাতে এখনও দুই ম্যাচ বাকি আছে আর্জেন্টিনার। ঘরের মাঠে ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলা এবং ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে তাঁরা। এই মুহূর্তে দাঁড়িয়ে আলবিসেলেস্তেরা যথেষ্ট আশাবাদী। এই দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন ৩১ জনকে নিয়ে প্রাথমিক দল বাছাই পর্ব চলবে। শুক্রবার হল চূড়ান্ত দল ঘোষণা। তবে এবার আর ৩১ নয়, ২৯ জনের দল ঘোষণা হয়েছে। কাট ছাঁট হয়েছেন দু’জন। বাদ পড়া দু’জন হলেন ফাকুন্দে মেডিনা ও অ্যাঞ্জেল কোরেইরা।

কাতারে বিশ্বকাপ জয় করে যখন রূপকথার গল্প লিখেছিল আর্জেন্টিনা তখনও তাদের কোচ ছিলেন লিওনেল স্কালোনি। দুবার কোপা আমেরিকা জয়ও হয়েছে স্কালোনির প্রশিক্ষণে। তাই এই মানুষটির বিচার বুদ্ধি, ভাবনা চিন্তার উপর ভরসা রাখতে পছন্দ করেন স্বয়ং লিওনেল মেসিও। এবারের এই ২৯ জনের দলে জায়গা পেয়েছেন ক্লদিও এচেভিরি, অ্যালান ভারেলা ও ব্রাজিলের লিগে খেলা ম্যানুয়েল লোপেজ। এছাড়া রয়েছেন রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনো এবং কোমোয় ধারে খেলা রিয়ালের তরুণ মিডফিল্ডার নিকো পাজ।

মাঠে নেমে দুরন্ত লোপেজকে দেখতে ভালবাসেন প্রতিটি ফুটবলপ্রেমী। পালমেইরাসে ৪৬ ম্যাচে ১৭টি গোল করে নজর কেড়েছিলেন ম্যানুয়েল লোপেজ। ২৪ বছর বয়সী স্ট্রাইকারকে এতো তাড়াতাড়ি দলে ডাকতে হবে ভাবেননি স্কালোনিও। কিন্তু ডাকতে হল। এবার ফের একবার লোপেজের পরীক্ষা নিজেকে প্রমাণ করার।

অন্যদিকে শোনা যাচ্ছে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন কিংবদন্তি লিওনেল মেসি। আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন মেসি। সেটাই নাকি আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ বলে মনে করা হচ্ছে। এই ম্যাচে মেসির পরিবারের সকলে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে।

আর্জেন্টিনার ২৯ জনের দল: গোলরক্ষক: এমি মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), জেরোনিমো রুল্লি (মার্সেই)।

ডিফেন্ডার: ক্রিস্টিয়ানো রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), নাহুয়েল মলিনা (অ্যাতলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), লিওনার্দো বেলার্ডি (মার্সেই), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), নিকোলাস ত্যাগলিয়াফিকো (লিঁও), মার্কোস আকুইনা (রিভার প্লেট), জুলিও সোলের (বোর্নামাউথ)।

মিডফিল্ডার: ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এক্সিকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), অ্যালান ভারেলা (পোর্ত), লিওনার্দো পারদেস (বোকা জুনিয়র্স), থিয়াগো আলমাদা (অ্যাতলেটিকো), নিকো পাজ (কোমো), রদ্রিগো ডি পল (ইন্টার মায়ামি), লো চেলসো (রিয়াল বেটিস)।

ফরোয়ার্ড: ক্লদিও এচেভেরি (লেভারকুসেন), মাস্তানতুনো (রিয়াল মাদ্রিদ), ভ্যালেনটিন কারবোনি (জেনোয়া), জুলিয়ানো সিমিওনে (অ্যাতলেটিকো), হুলিয়ান আলভারেজ (অ্যাতলেটিকো), নিকো গঞ্জালেস (জুভেন্টাস), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00