মাত্র ১০ জন নিয়ে জয় পেল সেলেসাওরা,জিতল আর্জেন্টিনাও

Share:

নিজস্ব প্রতিনিধি : মাত্র ১০ জনের দল নিয়েও উরুগুয়েকে ১-০ গোলে হারাল ব্রাজিল। টুর্নামেন্টের শুরুটা হয়েছিল ৬-০ গোলের বড় হার দিয়ে। সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে।কিন্তু সেখান থেকে ব্রাজিলের যুবারা ঘুরে দাঁড়াল অবিশ্বাস্যভাবে। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার কারাকাসের অলিম্পিকো স্টেডিয়ামে চিলিকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা এবং একই শহরের ব্রিগিদো স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। আক্রমণাত্মক খেলা দিয়েই শুরুই করেছিল র‍্যামন মেনেজেসের ব্রাজিল। প্রথমার্ধের শুরু থেকেই বলের আধিপত্য যেমন ছিল, তেমনি প্রতিপক্ষের গোলমুখেও তারা ছিল আত্মবিশ্বাসী। হতাশা নিয়েই প্রথমার্ধ পার করেছিল ব্রাজিল। তাদের আশায় জল ঢালে প্রতিপক্ষ। এরপর থেকেই মনের মধ্যে আগুনটা আরো ভালভাবে জ্বালিয়ে নেয় ব্রাজিলের যুবারা।

টানা ভালো খেলার ভাল ফল আসে ৭৪তম মিনিটে। দারুণ এক গোলে দলকে লিড এনে দেন পেদ্রো হেন্ড্রিক। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে পাস দেন মোসকার্দো। তার কোনাকুনির জোরালো শট উরুগুয়ের গোলরক্ষের হাতে লেগে জালে জড়ায়। এরপরই সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে উরুগুয়ে। যদিও ব্রাজিল গোলরক্ষকের দৃঢ়তা ছিল চোখে পড়ার মতোই। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

এধিকে দিনের বাকি দুই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারায় চিলিকে। আর কলম্বিয়া ৪-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে।

বিশ্বকাপের জন্য প্রস্তুত, বাছাইপর্বের চূড়ান্ত দল ঘোষণা করল আর্জেন্টিনা

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন নেইমার, কপাল পুড়ল ভিনিসিয়ুসের

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

কলম্বিয়ার কাছে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় আর্জেন্টিনার

ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে গেল ব্রাজিল

চলে গেলেন বিশ্বের সবচেয়ে ‘গরিব’ প্রেসিডেন্ট

আনচেলত্তিকে পেতে বড় অঙ্কের গাঁটের কড়ি খসাতে হবে ব্রাজিলকে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]