নিজস্ব প্রতিনিধি, পটাশপুর: স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি ও ইভটিজিং এর অভিযোগে বেধড়ক মারধর অভিযুক্তকে। স্থানীয়দের হাতের মার খেয়েছে অভিযুক্ত। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
জানা গেছে, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকার গাবডাঙ্গরের এক স্কুল ছাত্রী টিউশন থেকে পড়াশোনা করে বাড়ি ফিরছিল। সেই সময় তাকে রাস্তায় একা পেয়ে হেনস্থা করার অভিযোগ ওঠে। স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ উঠেছে অভিজিৎ কর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত অভিজিৎ কর স্থানীয় এক রাজমিস্ত্রি বলে জানা গিয়েছে। এদিন টিউশন থেকে পড়ে ফিরছিল ওই স্কুল ছাত্রী। রাস্তায় তাকে একা পেয়ে অভিযুক্ত তার ওড়না ধরে টানাটানি করে বলে অভিযোগ। ছাত্রীটি চিৎকার শুরু করলে শুনতে পান স্থানীয়রা। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও চিৎকার শুনে ও বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রাই ছুটে আসে। তাঁরাই চড়াও হয় অভিযুক্ত অভিজিৎ করের ওপর। অভিযুক্তকে বলাঠি দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ।
মারধর করার পাশাপাশি পটাশপুর থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পটাশপুর থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। স্থানীয়রাই লাঠি দিয়ে অভিযুক্তকে বেধরক মারধর করেছে। তাঁদের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। থানায় নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে। আসল ঘটনা জানতে নির্যাতিতাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।