ধাবার আড়ালে অবৈধ ব্যবসা, গ্রেফতার বিজেপি যুব নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁথি : মদের চোরাকারবারির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। কাঁথির যুব মোর্চার সাধারণ সম্পাদক গোপাল মৌরীর বিরুদ্ধে উঠেছে মদের চোরাকারবারি করা অভিযোগ। ধাবার আড়ালে বেআইনি মদ বিক্রি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, রামনগরের ২ নম্বর ব্লকের কাঁথি সাংগঠনির যুব মোর্চার নেতা গোপাল মৌরী। দীর্ঘদিন ধের অভিযোগ আসছিল রামনগরের মাগুর ফ্যাক্টরি এলাকায় একটি ধাবা খুলেছিলেন অভিযুক্ত। সেখানেই বেআইনি মদ বিক্রি করা হচ্ছিল। সামনে খাবার বিক্রি করলেও পিছনে চলত অবৈধ ব্যবসা। দীর্ঘদিন ধরে অভিযোগ আসার পরে শুক্রবার রাতে সেখানে হানা দেয় পুলিশ। ওই ধাবায় হানা দিয়ে দেশি ও বিদেশি বেশ কয়েক নিটার মদ উদ্ধার করা হয়। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে।

প্রকাশ্যে একটি ধাবা খুলে কীভাবে সে অবৈধ ব্যবসা চালাচ্ছিল, সেটা জানার চেষ্টা চলছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, কোনও বড় চক্র কাজ করছে কিনা সবটাই জানতে তদন্ত শুরু হয়েছে। ওই বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।সাধারণ মানুষ থেকে তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ আসছিল, ওই ধাবায় বেআইনি মদ বিক্রির। দেশি ও বিদেশি উভয় ধরেনের অবৈধ মদ সেখানে বিক্রি করা হত বলে অভিযোগ। শুক্রবার অভিযানের পরে বেআইনি মদ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তকে নিজেদেরে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চাইছে। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]