অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

Share:

নিজস্ব প্রতিনিধি, রত্নগিরি: মহারাষ্ট্রের রত্নগিরিতে পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি। তাকে গ্রেফতার করা হয়েছে প্রেমিকাকে হত্যা করে দেহ খাদে ফেলে দেওয়ার অভিযোগে। শনিবার পুলিশ এই তথ্য জানিয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম দুর্বাস দর্শন পাতিল। ভক্তি জিতেন্দ্র মায়েকর নামে এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক ছিল। তরুণী নিখোঁজ হওয়ার দু’সপ্তাহ পরে দুর্বাস দর্শনকে গ্রেফতার করা হয়। ২৬ বছর বয়সী ভক্তি ১৭ অগস্ট নিখোঁজ হন। তারপর তাঁর পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরের সময় পরিবারের সদস্যরা জানান সে বাড়ি থেকে বেরোনোর সময় ভক্তি বলে গিয়েছিলেন এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তারপরেই পুলিশ তদন্তে নামে। ঘটনাচক্রে পুলিশ জানতে পারে দুর্বাস দর্শন পাতিলের কথা। এরপরই তার মোবাইল ফোন ট্র্যাক করা শুরু হয়। দুর্বাসকে খান্ডালা এলাকার কাছ থেকে পাওয়া যায়। আগে থেকেই পুলিশ পাতিলের উপর নজর রাখছিল। গ্রেফতারের পরে চলে জিজ্ঞসাবাদ।

জিজ্ঞাসাবাদে দুর্বাস দর্শন খুনের কথা স্বীকার করে এবং বলে যে সে ভক্তি জিতেন্দ্র মায়েকরকে খুন করে দেহ আম্বা ঘাটে ফেলে দিয়েছে। সে পুলিশকে আরও জানায় যে একটি মেয়ের সঙ্গে দুর্বাসের বিয়ের ঠিক হচ্ছিল। এই বিষয় নিয়ে প্রায়ই অশান্তি হত ভক্তির সঙ্গে তার। তারপর একদিন ক্রোধের বশে সে ভক্তিকে হত্যার পরিকল্পনা করে। এই কাজে তাকে সাহায্য করে বিশ্বাস বিজয় পাওয়ার এবং সুশান্ত শান্তারাম নারালকার। পুলিশ মায়েকারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তারপর দুর্বাস দর্শন পাতিল ও তার দুই সহযোগী বিশ্বাস বিজয় পাওয়ার এবং সুশান্ত শান্তরাম নারালকারকে গ্রেফতার করে। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

গেটের সামনে পড়ে মহিলার রক্তাক্ত দেহ, প্রবল চাঞ্চল্য লেদার কমপ্লেক্স এলাকায়

মোবাইল ফোন চুরি নিয়ে বচসা, রাগের বশে ভাইকে কোপাল ভাই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]