Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০ জন নিয়ে খেলেও সৌদি সুপার কাপের ফাইনালে রোনাল্ডোর আল নাসর

আন্তর্জাতিক ডেস্ক: ৭০ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে খেলেও করিম বেনজেমার আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে পৌঁছল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসর। এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছলেন রোনাল্ডোরা। আগামিকাল বুধবার (২০ অগস্ট) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আল আহলি এবং আল কাদেসিয়া। ওই ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে […]

বৃহস্পতি ও শুক্রতে বঙ্গে দুর্যোগের পূর্বাভাস, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

নিজস্ব প্রতিনিধি: আগামী কয়েক দিন কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। প্রত্যেকদিনই দু-এক পশলা বৃষ্টি হবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩২ এর আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৭ এর আশেপাশে থাকবে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ,দক্ষিণ চব্বিশ পরগনার অধিকাংশ স্থানে […]

‘নাই বা হলো কূলে যাওয়া’, দুঃসাহসী প্রযোজনা মধ্যমগ্রামের দর্পণ নাট্যসংস্থার

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল মাধ্যমের আগ্রাসী থাবায় ক্রমশই দেওয়ালে পিঠ ঠেকছে মঞ্চ নাটকের। তবুও শহরতলী আর মফঃস্বলের গুটিকয়েক নাট্যসংস্থা ‘ঘরের খেয়ে বনের মোষ’ তাড়ানোর মতো দায়িত্ব পালন করে চলেছে। তাদের মধ্যে অন্যতম মধ্যমগ্রামের ‘দর্পণ’ নাট্য সংস্থা। খানিকটা দুঃসাহসে ভর করেই নতুন উপস্থাপনা নিয়ে তারা হাজির হয়েছে নাট্যপ্রেমীদের সামনে। সংস্থার নবতম প্রযোজনা ‘নাই বা হলো কূলে যাওয়া’ […]

শ্যামপুরে স্কুল ছুট দুই ছাত্রীকে বাড়িতে গিয়ে বিদ্যালয়মুখী করলেন স্বয়ং বিডিও

নিজস্ব প্রতিনিধি,শ্যামপুর: দুই স্কুল ছুট ছাত্রীকে স্কুলে ফেরাতে ঝটিতি সংযোগ বিডিও’ র।আর বি ডি ও র এই চেষ্টাকে সাধুবাদ জানিয়েছে সব পক্ষ। জানা গিয়েছে, হাওড়ার শ্যামপুর দুই ব্লকের ডিহিমন্ডলঘাট হাই স্কুলের নবম শ্রেণির দুই ছাত্রী বহুদিন ধরেই স্কুলে আসছে না।এই খবর শ্যামপুর সেন্ট্রাল সার্কেলের বিনীতা পানের মারফত শ্যামপুর -২ ব্লকের বিডিও(BDO) সঞ্জু গুহ মজুমদারের কানে […]

‘শ্রেয়সের দোষটা কোথায়’? এশিয়া কাপে দল গঠন নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিন  

নিজস্ব প্রতিনিধি: আসন্ন এশিয়া কাপের জন্য মঙ্গলবারই (১৯ অগস্ট) ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। সেই সঙ্গে পাঁচ জনকে স্ট্যান্ডবাই হিসাবেও রাখা হয়েছে। কিন্তু ২০ জনের তালিকায় ঠাঁই হয়নি অন্যতম মারকুটে খেলোয়াড় শ্রেয়স আইয়ারের। যদিও স্ট্যান্ডবাই হিসাবে ঠাঁই পেয়েছেন যশস্বী জয়সোয়াল। তবে দুই খেলোয়াড়ের প্রতি অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীর আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় […]

ক্লাসে দুষ্টুমি করায় শিক্ষকের থাপ্পড়, বদলা নিতে স্কুলে রিভলবার নিয়ে ছাত্রের তাণ্ডব

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: গোপীবল্লভপুরে ইতিহাস ক্লাসে বদমাইশি করেছিল এক ছাত্র। শিক্ষক মহাশয় তাকে শাসন করে ও থাপ্পড় মারেন। তাই টিফিনের সময় ছাত্র বাড়িতে গিয়ে পিস্তল (Pistal)নিয়ে আসে এবং শিক্ষক মশাইকে গুলি করতে তাড়া করে। সহপাঠীরা আটকালে কোনভাবে প্রাণে বাঁচেন শিক্ষক মশাই। পুলিশ পরে উদ্ধার করেছে এই ছাত্রের কাছ থেকে নাইন এমএম পিস্তল।পিস্তল নিয়ে স্কুলে ঢুকলো ছাত্র। […]

মুম্বইতে মাঝ পথে থমকে গেল মনোরেল, ক্রেনের সাহায্যে উদ্ধার যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টানা প্রবল বৃষ্টিতে জলনগরীর চেহারা নিয়েছে দেশের আর্থিক রাজধানী মুম্বই। কোথাও এক হাঁটু জল তো, কোথাও এক কোমর। যার জের ব্যাহত মুম্বই ও শহরতলির বিস্তীর্ণ এলাকার যান চলাচল। মঙ্গলবার (১৯ অগস্ট) প্রবল বৃষ্টির কারণে বিদ্যু‍ৎ সরবরাহ বব্ধ থাকায় মাঝ রাস্তায় থমকে গেল চেম্বুর থেকে ভক্তিপার্ক মুখী  মনোরেল। প্রায় ঘন্টাখানেক ধরে বন্দিদশায় কাটাতে […]

বিদেশি কুকুর পুষলেই লাইসেন্স বাধ্যতামূলক, সেপ্টেম্বর থকেই নয়া নিয়ম হাওড়ায়

নিজস্ব প্রতিনিধি: বিদেশি কুকুর বাড়িতে পুষলে লাইসেন্স বাধ্যতামূলক। সেপ্টেম্বরের মধ্যে এই নিয়ম চালু হচ্ছে হাওড়া পুরসভা এলাকায়। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, কলকাতা পুরসভার(KMC) পর এই একই নিয়ম চালু হচ্ছে হাওড়ায়। বিদেশি ও সংকর জাতীয় কুকুর বাড়িতে রাখলেই লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসের শুরু থেকে হাওড়া পুরো কর্তৃপক্ষকে যাদের বাড়িতে […]

জোর ধাক্কা রাজ্যের, ২৬ হাজার চাকরি বাতিলের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিয়োগ কেলেঙ্কারির জেরে ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ বিবেচনা করে দেখার জন্য পশ্চিমবঙ্গ রকার ও স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৯ অগস্ট) বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ ওই আর্জি খারিজ করে দিয়েছেন। ফলে ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় জোর ধাক্কা […]

দিল্লিকে ধাক্কা, তিস্তা মহাপ্রকল্পের জন্য চিন থেকে ৬,৭০০ কোটি টাকা ঋণ নিচ্ছে ইউনূস সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের মোদি সরকারকে জোর ধাক্কা দিল মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। তিস্তা মহাপ্রকল্প গড়তে ঋণের জন্য দিল্লি নয়, বেজিংয়ের কাছে হত্যে দিল। প্রকল্প বাস্তবায়নের জন্য চিনের কাছ থেকে ৬ হাজার ৭০০ কোটি টাকা ঋণ চেয়ে চিঠি পাঠাচ্ছে তদারকি সরকার। তিস্তা মহাপ্রকল্পে দিল্লি আগ্রহ দেখানো সত্বেও কেন চিনের কাছে হাত পাতা হলো তা নিয়ে […]

চেন্নাইয়ে লিফট থেকে পড়ে গিয়ে হরিহরপাড়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হরিহর পাড়া: পেটের দায়ে ভিন্ন রাজ্যে চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু হল হরিহরপাড়ার এক পরিযায়ী শ্রমিকের।চেন্নাইয়ে(Chennai) লিফট থেকে পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার পর চিকিৎসা চলাকালীন শেষমেষ মৃত্যু হল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার (Hariharpara P.S.)রায়পুর পঞ্চায়েতের নিয়ামতপুরের পরিযায়ী শ্রমিক আতা হোসেন সেখের(Ata Hosian Sk) (৫০)। ছয় তলা বিল্ডিং – এর লিফট থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন […]

ট্রাম্পের সঙ্গে কথা, ভারতে ১০ শতাংশ কর্মীকে কাজ থেকে তাড়াচ্ছে Oracle

নিজস্ব প্রতিনিধি: আসন্ন উ‍ৎসবের মরশুমেই দুঃসংবাদ বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা ওরাক্যালের ভারতীয় কর্মীদের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই ভারতে কর্মরত কর্মীদের ১০ শতাংশকে ছাঁটাইয়ের নোটিশ ধরানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এর ফলে প্রায় ২,৯০০ কর্মী চাকরি হারিয়ে বেকার হয়ে পড়বেন। যদিও সংস্থার এক আধিকারিক জানিয়েছেন ‘শুধু ভারতেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা-সহ বিশ্বের কয়েকটি দেশে […]

জলে থইথই মায়ানগরী মুম্বই, একদিনেই ৩০০ মিমি বৃষ্টি, মৃতের সংখ্যা বেড়ে ৬

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টানা প্রবল বৃষ্টিতে জলনগরীর চেহারা নিয়েছে দেশের আর্থিক রাজধানী মুম্বই। কোথাও এক হাঁটু জল তো, কোথাও এক কোমর। যার জের ব্যাহত মুম্বই ও শহরতলির বিস্তীর্ণ এলাকার যান চলাচল। বহু লাইনে জল জমে যাওয়ায় ব্যাহত ট্রেন চলাচলও। শহরের লাইফ লাইন হিসাবে পরিচিত লোকাল ট্রেনের পরিষেবাও বিঘ্নিত হয়ে পড়েছে। মঙ্গলবার (১৯ অগস্ট) দুপুর পর্যন্ত […]

নিট পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অধিকার করল আসানসোলের কল্যাণ

নিজস্ব প্রতিনিধি,আসানসোল: নিট (NEET) পরীক্ষায় সারা ভারতে প্রথম স্থান অধিকার করল আসানসোলের কল্যাণ। আসানসোলের জে.কে নগর খনি এলাকার বাসিন্দা কল্যাণ চট্টোপাধ্যায়(Kalyan Chattapadhay)। তাঁর প্রাপ্ত নম্বর ৭২০ এর মধ্যে ৬৮৬। পদার্থ বিদ্যা, রসায়ন ও বায়োলজি তিনটি বিষয়েই ৯৯ শতাংশের বেশি নম্বর পেয়েছে কল্যাণ।সূত্রের খবর, জুন মাসে নিটের রেজাল্ট বেরিয়েছে। কিন্তু তখন র‍্যাঙ্ক আসেনি কল্যাণের। পরে খাতা […]

সুখবর! ২২আগস্ট থেকে চালু নতুন লোকাল ট্রেন! কোন ট্রেন জানুন

নিজস্ব প্রতিনিধি : বহুদিন ধরে যাত্রীরা দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে যাত্রীদের কথা ভেবে নতুন লোকাল ট্রেন চালানোর কথা জানিয়েছে ইস্টার্ন রেলওয়ে। রেলযাত্রীদের জন্য নিয়ে এসেছে সুখবর। ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে বর্ধমান ও কাটোয়ার মধ্যে একজোড়া মেমু লোকাল ট্রেন চালু হতে চলেছে। রেলের পক্ষ থেকে জানানো […]

 বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা দল ঘোষিত, ঠাঁই পেয়েছেন বাংলার রিচা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসন্ন বিশ্বকাপের জন্য মহিলাদের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৫ জনের দলের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর। সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্মৃতি মান্ধানা। দলে বাংলা থেকে ঠাঁই পেয়েছেন রিচা ঘোষ। তবে জায়গা হয়নি শেফালি বর্মার। যা অনেককেই বিস্মিত করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মেয়েদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ। প্রথম দিনেই শ্রীলঙ্কার […]

অনলাইন জুয়ায় রাশ টানতে বড় পদক্ষেপ মোদি সরকারের, সংসদে আসছে বিল

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অনলাইন গেম নিয়ে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অনলাইন গেমিং বিল অনুমোদন করেছে। এর লক্ষ্য হল বেটিং অ্যাপ নিয়ন্ত্রণ করা এবং জুয়ার উপর কঠোর নিয়ন্ত্রণ আনা। বিলটির মাধ্যমে অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলিকে একটি আইনি কাঠামোর আওতায় আনা এবং ডিজিটাল অ্যাপের মাধ্যমে জুয়ার জন্য শাস্তি প্রবর্তনের চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে […]

বাংলাদেশে ভোট করতে ৪০ লক্ষ ইউরো ‘খয়রাতি’ সাহায্য দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। আর ওই নির্বাচনে নিজেদের পছন্দের দলকে জেতাতে আসরে নামল ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন নির্বাচনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে খয়রাতি সাহায্য হিসাবে চার মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৫৭ কোটি টাকা) দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আজ মঙ্গলবার (১৯ অগস্ট) প্রধান নির্বাচন কমিশনা এএমএম নাসির উদ্দিনের সঙ্গে গোপন […]

‘আমরা গোপনে বিয়ে করেছিলাম’, বিস্ফোরক দাবি রাজেশ খান্নার বান্ধবী অভিনেত্রীর

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ‘পুষ্পা, আই হেট টিয়ারস’ বা ‘জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি’- এই সংলাপগুলি শুনলেই যার কথা মনে পড়ে তিনি বলিউডের প্রথম সুপারস্টার। একসময় রাজেজ খান্নার লিপ, রাহুল দেব বর্মনের সুর আর কিশোর কুমারের কণ্ঠ এক হয়ে গিয়ে বহু মেয়ের মনে হিল্লল তুলেছিল। তাঁর রোম্যান্টিক চেহারা, ওনিন্দ্যসুন্দর হাসি আর অসাধারণ অভিনয় ক্ষমতার গুণে […]

খড়গপুর স্টেশনে খেলতে খেলতে শিশুর মাথায় খুলে পড়ল বিম, ঘটনাস্থলেই মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: খড়গপুর স্টেশনে এক ভয়ংকর মর্মান্তিক দুর্ঘটনায় আট বছরের শিশুর মৃত্যু হল।  মঙ্গলবার প্লাটফর্মে দাঁড়িয়ে থাকার লোহার বিম ওই শিশুর(Child) ওপর পড়ে যায়। তাতেই তার মৃত্যু হয়। পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, যে শিশুটি মারা গেছে সে ভবঘুরে। বাবার সঙ্গে স্টেশনেই থাকতো। যখন দুর্ঘটনা ঘটে সেই সময় তার […]

উপরাষ্ট্রপতি পদে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত কেজরিওয়ালের

নিজস্ব প্রতিনিধি: জোট ছাড়লেও উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে ‘ইন্ডিয়া’-র প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে সমর্থনের কথা ঘোষণা করল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ‘ইন্ডিয়া’ জোটের তরফ থেকে মঙ্গলবার (১৯ অগস্ট) উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণার খানিক বাদেই আপের সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ জানান, ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন […]

জল ঢুকে পড়ল অমিতাভের জুহুর বাংলোয়, কেমন আছেন বিগবি-র পরিবার?

নিজস্ব প্রতিনিধি : লাগাতার বৃষ্টিতে জলে ভাসছে মায়ানগরী মুম্বই। জলবন্দি হয়ে পড়েছেন খোদ বিগ বি। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানেই দেখা গিয়েছে জলে ভাসছে অমিতাভর জুহুর বাংলো। জানা গিয়েছে, জুহুতে অবস্থিত ঐতিহাসিক বাংলো প্রতীক্ষা। মেয়ে শ্বেতা বচ্চনকে উপহার দিয়েছিলেন সেটি।বিগত কয়েকদিন ধরে মুম্বইয়ের প্রবল বৃষ্টিপাত চলছে। এর জেরেই বাংলোতে জল ঢুকে গিয়েছে। ভিডিওতে […]

0:00