ছেলেরা শাড়ি পড়ে মা জগদ্ধাত্রীকে বরণ করে নেন, জানেন কী কেন এই অদ্ভূত নিয়ম ?

Share:

নিজস্ব প্রতিনিধি : জগতের পালিকা হলেন দেবী জগদ্ধাত্রী। তিনিই দুর্গা,আবার তিনিই হলেন আদ্যাশক্তি মহামায়া। দেবতাদের অহংবোধ ভাঙতে মহামায়া রূপে আবির্ভূত হয়েছিলেন দেবী। দিকে দিকে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই নজর কাড়ে চন্দননগরের তেঁতুলতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। কেননা এই পুজোর বিশেষ আকর্ষণ হল মেয়েরা নয়, ছেলেরা শাড়ি পরে মাকে বরন করে নেন। জানেন কী কেন এই অদ্ভূত নিয়ম ?

তেঁতুলতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো প্রায় ২৩২ বছরের পুরনো। যুগ যুগ ধরে চলে আসছে বরন করার নিয়ম। সেই প্রথায় কোনওরকম পরিবর্তন দেখা যায় নি।চিরকালীন প্রথা মেনে এবারেও চন্দননগরের তেঁতুলতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির মা-কে বরণ করলেন পুরুষরা।যুগ যুগ ধরে এখানে পুরুষরাই শাড়ি পরে মাকে বরন করে নেন। ভক্তদের বিশ্বাস। কালী পুজোয় নৈহাটির বড়মার মতো এখানকার মা জগদ্ধাত্রীও নাকি খুব জাগ্রত। প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে তাই হাজার হাজার মানুষ ভিড় জমিয়ে থাকেন।

আরও পড়ুন : জগদ্ধাত্রী-শীতলা মায়ের একত্রে আরাধনা, অলৌকিক অতীতে মোড়া বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো

মায়ের বরন করার পেছনে রয়েছে একটি ঐতিহাসিক কারণ। প্রচলিত বিশ্বাস আছে, ২০০ বছর আগে ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ ছিল এ দেশের মা-বোনেরা। রক্তপিপাসু ইংরেজদের শাসন কালে মহিলাদের বাড়ি থেকে বেরোনোর কোনও সুযোগ ছিল না।মাকে বরন করে নেওয়া হবে কি করে ? এইকথা ভেবে সেকালে পুরুষরাই শাড়ি পরে মহিলা সেজে মা জগদ্ধাত্রীকে বরণ করতেন। অতীতের সেই প্রথা আজও চলে আসছে। পুরুষেরাই আজও কনকাঞ্জলিতে বরণ করে চলেছেন দেবীকে।

এখানে মহাযজ্ঞের মাধ্যমে পুজো হয়। আজও রীতি মেনে হয় ছাগ বলি। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এখানে। প্রায় ১৫ হাজার মানুষ গঙ্গা থেকে দণ্ডি কেটে মা-এর কাছে আসেন, মানত করেন তাঁদের মনোবাঞ্ছা পূরণ হওয়ার আশায়। প্রতি বছরে প্রায় ২০০ থেকে ২৫০টি বেনারসি দেবীকে উৎসর্গ করেন ভক্তরা। পরে এই বেনারসি গরিবদের মধ্যে বিতরণ করা হয়। দর্শনার্থীদের জন্য এখানে অন্নভোগেরও ব্যবস্থা করা হয়।

জগদ্ধাত্রী পুজোর নবমীতে বানিয়ে নিন চন্দননগরের এই বিখ্যাত ভোগ

ভাগ্য ফেরাতে চান? জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন করুন এই বিশেষ টোটকা

উৎসবেও বাদ পড়বে না, জগদ্ধাত্রী পুজোয় সুগারের রোগীও চেখে দেখতে পারেন এই মিষ্টি

মা এখানে মহাবিদ্যা, জেনে নিন বাংলার সবচেয়ে প্রাচীন জগদ্ধাত্রী মন্দিরের ইতিহাস

ধ্যানরত সারদা দেবীর মধ্যে জগদ্ধাত্রীকে দেখেছিলেন রামহৃদয় ঘোষাল

এই গাছের নীচে পঞ্চমুণ্ডির আসনে বসে দেবীর রূপ দর্শন, জানুন কীভাবে মায়ের দর্শন পেয়েছিলেন চন্দ্রচূড়

জগদ্ধাত্রী পুজোয় পাতে পড়ুক ‘মুরগি পোলাও’

জগদ্ধাত্রী-শীতলা মায়ের একত্রে আরাধনা, অলৌকিক অতীতে মোড়া বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]