উৎসবেও বাদ পড়বে না, জগদ্ধাত্রী পুজোয় সুগারের রোগীও চেখে দেখতে পারেন এই মিষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি :  মহাসমারোহে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। উৎসব অনুষ্ঠানেও পাতে মিষ্টি পড়বে না? এমনিতেই চেয়েও মিষ্টি খেতে না পাওয়ার কষ্টটা ভালই বোঝেন ডায়াবিটিস রোগীরা। প্রিয় মানুষটিকে মিষ্টি দিতে না পারায়, কষ্ট হয় বাড়ির অন্যদেরও। তবে আর চিন্তা নেই। স্বাস্থ্যসম্মত উপায়ে যদি মিষ্টি বানানো যায় তবে তো আর কোন চিন্তা নেই। সুগারের রোগীকেও এই মিষ্টি দিতে পারেন। তবে ঘরে বসেই উৎসবের আমেজে বানিয়ে নিন পুষ্টিকর এই মিষ্টি গুলো।

খেজুর-বাদামের রোল : এটি খুব সহজেই বানানো যায়। সঙ্গে এতে ভিটামিন, খনিজও পাওয়া যায়। এতে থাকে প্রাকৃতিক মিষ্টত্ব। খেজুরের সঙ্গে মেশাতে হবে আখরোট, পেস্তার মতো ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, শরীর ভাল রাখতে যা জরুরি।

প্রণালী : খেজুর থেকে বীজ বের করে তা মিক্সিতে বেটে নিন। তবে মনে রাখতে হবে খেজুর হওয়া চাই ভাল মানের। এর সঙ্গে মিশিয়ে নিন সামান্য লবন।এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কুচোনো বাদাম। সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে রোলের আকার দিন। উপর থেকে ছড়িয়ে দিতে পারেন নারকেলের গুঁড়ো। শুধু সুগারের রোগী নন, ওজন নিয়ে যারা সমস্যায় পড়েছেন তাঁদের জন্য সোনাই সোহাগা হবে।

বেকড বেসন লাড্ডু : কড়াইতে ঘি দিয়ে বেসন ভাল করে নাড়াচাড়া করে নিন। তবে, ঘি বা তেলের পরিমাণ যেন খুব বেশি না হয়। বেসনের মধ্যে স্বাদের জন্য দিন সামান্য থেঁতো করা এলাচ। এর সঙ্গে মিশিয়ে দিন শুকনো খোলায় নেড়ে নেওয়া কাজু, কাঠবাদামের কুচি। সমস্ত উপকরণ ভাল করে নাড়িয়ে নিন। মিষ্টি স্বাদ আনার জন্য দিতে পারেন স্টিভিয়ার গুঁড়ো। এবার গোল করে লাড্ডুর আকারে গডে় নিন। ব্যস রেডি বেসন লাড্ডু। যারা বেশি মিষ্টি খেতে ভালবাসেন তাঁরা চিনি গুঁড়ো মিশিয়ে নেবেন।

আপেলের হালুয়া :  আপেল হল এমন একটি পুষ্টিকর ফল যার মধ্যে প্রাকৃতিক মিষ্টতা থাকে। তাই আপেলের হালুয়া হয়ে উঠতেই পারে উৎসবের মিষ্টি। আপেল প্রথমে ভাল করে কুরিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেলের সঙ্গে একটু ঘি দিয়ে কুরিয়ে নেওয়া আপেল ভাল করে নাড়া-চা়ড়া করে নিন। আপেল নরম হয়ে এলে দিন দুধ। মিশিয়ে দিন সামান্য দারচিনি গুঁড়ো, স্বাদমতো স্টিভিয়া গুঁড়ো। তবে স্টিভিয়া গুঁড়ো হল একটি একটি গাছের পাতা। এই পাতা চিনির পরিবর্তে ব্যবহার করা হয়। একান্তই না পেলে চিনিও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ ভাল করে নাড়াচাড়া করে নিন। ব্যস রেডি আপেলের হালুয়া।

জগদ্ধাত্রী পুজোর নবমীতে বানিয়ে নিন চন্দননগরের এই বিখ্যাত ভোগ

ভাগ্য ফেরাতে চান? জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন করুন এই বিশেষ টোটকা

মা এখানে মহাবিদ্যা, জেনে নিন বাংলার সবচেয়ে প্রাচীন জগদ্ধাত্রী মন্দিরের ইতিহাস

ধ্যানরত সারদা দেবীর মধ্যে জগদ্ধাত্রীকে দেখেছিলেন রামহৃদয় ঘোষাল

ছেলেরা শাড়ি পড়ে মা জগদ্ধাত্রীকে বরণ করে নেন, জানেন কী কেন এই অদ্ভূত নিয়ম ?

এই গাছের নীচে পঞ্চমুণ্ডির আসনে বসে দেবীর রূপ দর্শন, জানুন কীভাবে মায়ের দর্শন পেয়েছিলেন চন্দ্রচূড়

জগদ্ধাত্রী পুজোয় পাতে পড়ুক ‘মুরগি পোলাও’

জগদ্ধাত্রী-শীতলা মায়ের একত্রে আরাধনা, অলৌকিক অতীতে মোড়া বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]