কার্তিক পুজোয় পাঁঠার মাংস দিয়েই বানিয়ে ফেলুন এই সুস্বাদু ডাল

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঙালিরা মানেই শুধু মেছো নয়, আম বাঙালির অত্যন্ত প্রিয় পদ হল ডাল। পাতে কিছু থাক বা না থাক। ডাল ছাড়া যেন পরিপূর্ণতা পায় না।‘অবাক জলপান’ কেও টেক্কা দেবে ডাল পান। রোজকার রুটিনে ডালের পদ মাস্ট। আবার আগামীকাল হল কার্তিক পুজো। এই সময় ভালমন্দ হবে না তাও কি হয়। কত রকমের ডাল হয়, সবজি দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, নারকেল ডাল, চিংড়ি ডাল। তবে না হয় এবার ভিন্ন রকমের ডাল দিয়েই কার্তিক পুজোর দুপুরে জমিয়ে ভুরিভোজ করুন। তা হল ‘মাটন ডাল’। এই দারুণ সুস্বাদু পদ হায়দরাবাদ শহরের এক অভিজাত পদ। ‘পাঁঠার মাংস’ দিয়ে ডাল একবার চেখেই দেখুন না হয়। জেনে নিন কীভাবে বানাবেন।

উপকরণ : ছোট ছোট টুকরো করা মাটন ১ কেজি, ছোলার ডাল ২৫০ গ্রাম, স্বাদ অনুযায়ী লবন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হিং, ঘি, জল, তেল, লবঙ্গ, গোটা গোলমরিচ, এলাচ, জয়িত্রী, তেজপাতা, দারচিনি ১ ইঞ্চ,পেঁয়াজ (স্লাইস করে কাটা)৪টি,১ ইঞ্চি আদা, ১০-১২ কোয়া রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, স্বাদমতো লবন, টমেটো ৩টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প জল, গোলমরিচ গুঁড়ো

তরকার জন্য লাগবে : তেল, কারিপাতা ২ ডাঁটি, ১ ইঞ্চ আদা কুচি, কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি, গার্নিশিং-এর জন্য লাগবে, পাতিলেবু ২টি, ধনেপাতা কুচি

প্রণালী : প্রথমে ছোলার ডাল ভালো করে ধুয়ে আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এবার প্রেশার কুকারে ডাল, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হিং, ঘি ও জল দিয়ে ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে ২-৩টে সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নিন।

এরপর মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। প্রেশার কুকারে তেল গরম করে তাতে লবঙ্গ, গোলমরিচ, ছোটো এলাচ, জয়িত্রী, তেজপাতা এবং দারচিনি ফোঁড়ন দিন। সুগন্ধ উঠলে তাতে স্লাইস করা পেঁয়াজ জদিয়ে ভেজতে থাকুন। পেঁয়াজ ভাজতে ভাজতেই তাতে মাটনের টুকরো দিয়ে একসঙ্গে ভাজুন।এতে দিয়ে দিন আদা রসুন বাটা, টোম্যাটো, নুন ও অন্যান্য মশলা। বেশ কিছুক্ষণ ধরে কষান। এবার এতে এক থেকে দেড় কাপ মতো জল দিয়ে তিন চারটে সিটিতে মাংস সেদ্ধ করে নিন।

সামান্য ঠান্ডা হলে কুকারের ঢাকনা খুলে তাতে মেশান ছোলার ডাল সেদ্ধ। ভালো করে ফুটিয়ে তাতে গোলমরিচের গুঁড়ো দিন।ডাল ফুটতে ফুটতে অন্য একটি সস প্যানে তেল গরম করে তাতে কারিপাতা, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে মাঝারি আঁচে একটু ভেজে নিন। এটি ডালের মধ্যে ঢেলে দিন।সবশেষে এর উপরে লেবুর রস, ভাজা পেঁয়াজ ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। মাটন ডালচা বেশ ঘন ও গাঢ় হয়ে গেলে ওভেন বন্ধ করে দিন। এটি ভাত বা পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন।খেতে অসাধারণ হয়।

জগদ্ধাত্রী পুজোয় পাতে পড়ুক ‘মুরগি পোলাও’

পুজোয় হেঁশেলে থাকুক বাসন্তী পোলাও ও চিকেন কষা! কব্জি ডুবিয়ে খাবেন

পুজোর আড্ডায় সন্ধ্যাবেলায় বানিয়ে নিন ভুট্টা দিয়ে মুচমুচে এই পকোড়া

জেনে নিন ধাবার স্টাইলে ডিমের কারি বানানোর সহজ পদ্ধতি!

World Biryani Day : জেনে নিন বিরিয়ানি কত ধরনের! খাওয়ার চল এসেছে কীভাবে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]