Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্রীষ্মকালেও গাছ থাকবে সতেজ, রইল কিছু টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচন্ড গ্রীষ্মে মানুষ শুকিয়ে যায়। চাতক পাখির মতো মানুষও ‘জল চাই, জল চাই’ করে। কিন্তু জল বললেই তো আর হয় না। বর্ষারানি আপন খেয়ালে এসে প্রকৃতির বুকে ধারা বর্ষণ করে। শীতল হয় মানুষ, পশুপাখি, গাছ পালা। এখন প্রায় প্রতিটি বাড়িতেই বাগান দেখা যায়। তাতে থাকে নানাবিধ ফুল-ফলের গাছ। কিন্তু গরমে গাছেদেরও প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার। অথচ কত আদরের কত সাধের গাছ আপনার। চলুন জেনে নিন প্রচন্ড গ্রীষ্মে কীভাবে গাছকেও রাখবেন বহাল তবিয়তে। গ্রীষ্মে গাছের যত্ন করা এক অতি বড় চ্যালেঞ্জ। আমরা আপনাদের কিছু সহজ টিপস দিচ্ছি যাতে গরমে গাছ থাকবে সতেজ

  • গ্রীষ্মকালে খুব ভোরে অথবা সূর্যাস্তের পর গাছে জল দিন। তাতে গাছ ভাল থাকবে।
  • মালচিং পদ্ধতি অবলম্বন করুন। এটা গ্রীষ্মকালের জন্য খুব ভাল উপায়।  মালচিং পদ্ধতিতে গাছের গোড়ায় শুকনো ঘাস, খড় বা সূক্ষ কাঠের চোকলা রেখে দিন।
  • গ্রীষ্মে কিন্তু গাছের পাতা ছাঁটবেন না। এই প্রচন্ড গরমে যদি পাতা ছেঁটে ফেলা হয়, তাহলে গাছ দুর্বল হয়ে যাবে। এমনকি মারাও যেতে পারে।
  • আপনি যদি টবে গাছ বসিয়ে থাকেন তাহলে এমন জায়গায় গাছ রাখুন যেখানে সরাসরি রোদ্দুর আসে না। গরমে আংশিক রোদই ভাল। নাহলে গাছের পাতা পুড়ে যেতে পারে। গাছ শুকিয়েও যেতে পারে।
  • গ্রীষ্মকালে গাছে অতিরিক্ত মাত্রায় সার প্রয়োগ করবেন না। বেশি সার এই সময় গাছের জন্য ক্ষতিকারক। তাই জৈব সার দিন বা যে কোনও হালকা সার দিন।
  • গ্রীষ্মকালে গাছপালাতেও মানুষের মতো রোগ-ব্যাধির প্রাদূর্ভাব বেশি হয়। পোকামাকড়ও আসে অনেক বেশি। তাই দু’তিন দিন অন্তর গাছের পাতা, শিকড় এগুলি পরীক্ষা করুন।

ছেলের জন্মদিন উপলক্ষ্যে ৬০ হাজার গাছের চারা বিলি ‘পরিবেশপ্রেমী’ দম্পতির

লিচুতে লুকিয়ে বিপদ, কারা সাবধানে থাকবেন এই ফল থেকে?

গরমে নাজেহাল খুদেরা, ২ জেলায় প্রাইমারি স্কুলের সময় পরিবর্তন

চরম আর্দ্রতা দক্ষিণবঙ্গে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

কয়েক জেলায় ধেয়ে আসছে ঝড়, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস জানুন

রোগ থেকে দূরে থাকতে বৈশাখ-জৈষ্ঠে পাতে রাখুন এই শাক

তীব্র গরমে ডাবের জল না লেবুর জল কোনটি বেশি উপকারী, জেনে নিন ..

প্রচণ্ড গরমে হিট স্ট্রোক এড়াতে ভরসা রাখুন এই বিশেষ পানীয়গুলিতে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00