নিজস্ব প্রতিনিধি : গরমে আম কাঁঠালের সঙ্গে লিচু মাতিয়ে রাখে বাজার। খুব কম সময়েক জন্য বাজারে এলেও এর চাহিদা থাকে তুঙ্গে। ছোটোদের কাছে যেন অমৃত। লাল টুকটুকে খোসা ছাড়িয়ে সাদা রসালো ফল মুখে পুড়লেই, আহ! এই স্বাদের ভাগ হয়না।
এটি একটি সুস্বাদু, পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। কিন্তু গরমে সবার ক্ষেত্রে লিচু উপযোগী নয়। অনেকের শরীরে এটি বিষের কাজ করে। অনেকের শরীরে একাধিক ক্ষতি করে এই ফলটি। আপনি লিচু খেলে বিপদে পড়বেন না তো? জেনে নিন। কারা খেতে পারবেন না এই ফল।
ডায়বেটিক রোগী- যাঁরা ডায়বেটিক অর্থাই রক্তে শর্করার পরিমান বেশি, তাঁদের লিচু থেকে সাবধান। এই ফলটিতে প্রচুর পরিমানে চিনি থাকে। এই রক্তে শর্করার পরিমাণ বাড়ায়।
অ্যালার্জি – কারও কারও লিচু খেলে অ্যালার্জির সমস্যা হয়। এই ফলটি খেলে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। যাঁদের চুলকানি ও ফউসকুড়ি হয় এই ফলটি খেলে তাঁদের এই ফলটি খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।
খালি পেটে লিচুতে না- খালি পেট থাকলে লিচু খেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। কারণ খালি পেটে লিচু খেলে বমি হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
পাশাপাশি লিচুতে এমন কিছু টক্সিনও থাকে, যার মধ্যে থাকে হাইপোগ্লাইসিন এ ও মিথিলিন সাইক্লোপ্রোপাইল-গ্লাইসিন (এমসিপিজি)। এগুলো বেশি পরিমাণে শরীরে গেলে বিষক্রিয়া হতে পারে। খালি পেটে লিচু খেলে রক্তে শর্করার মাত্রার তারতম্য ঘটতে পারে। খাদ্যনালিতে সংক্রমণও হতে পারে। দিনের বেলায় কিছু খাবার খেয়ে তার পর লিচু খাওয়া ভালো। রাতের বেলায় লিচু খাওয়া একেবারেই ঠিক নয়।