Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদ বধ মুম্বইয়ের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ঘরের মাঠে ব্যাটে-বলে দাপট দেখিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারিয়ে দিলেন হার্দিক পাণ্ড্যরা। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছিলেন প্যাট কামিন্সরা। জবাবে ১১ বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। বল হাতে ভেল্কি দেখানোর পরে ব্যাট হাতেও গর্জে উঠলেন উইল জ্যাকস। ব্যাটে-বলে […]

মুম্বইয়ের বোলারদের দাপটে ১৬২ রানেই গুটিয়ে গেল হায়দরাবাদ

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দারুণ শুরু করেও মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় মুম্বইয়ের বিরুদ্ধে বড় রানের ইনিংস দাঁড় করাতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের দাপটে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রানেই থেমে গেলেন প্যাট কামিন্সরা। মুম্বইয়ের হয়ে উইল জ্যাকস ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে […]

‘দীর্ঘদিন একে অপরকে মিস করছিলাম’ পাকিস্তানের বিদেশ সচিবের কাছে আক্ষেপ মোল্লা ইউনূসের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের শীতলতায় যে তিনি গত ৫৪ বছর ধরে মানসিক কষ্ট পেয়েছিলেন তা অবশেষে স্বীকার করে নিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকে নিজের অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ করে মোল্লা ইউনূস খানিকটা আক্ষেপের সুরে বলেন ‘পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ […]

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড একাধিক জেলা, বাজ পড়ে মৃত ২

প্রবল বৃষ্টিতে বাজ পড়ে প্রাণ হারালেন দুই ব্যক্তি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

ভারতে নাশকতার ‘নীল নকশা’ তৈরিতে বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের বিদেশ সচিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ওয়াকফ আন্দোলন নিয়ে মুর্শিদাবাদে অশান্তির পিছনে বাংলাদেশি জঙ্গিদের হাত থাকার নির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। যাতে ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটছে। আর সেই অবনতির মধ্যেই বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ও পাকিস্তানের বিদেশ সচিব। সূত্রের খবর, বাংলাদেশের মাটি ব্যবহার করে কীভাবে উত্তর-পূর্ব ভারতকে অশান্ত করা যায় […]

‘সুপার সাংসদ হিসাবে কাজ করছেন বিচারপতিরা’, বিচার ব্যবস্থাকে নিশানা জগদীপ ধনকরের

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে রাজ্যপালদের পক্ষ থেকে বিবেচনার জন্য কোনও বিল রাষ্ট্রপতির কাছে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ করতে হবে। সুপ্রিম কোর্টের এই আদেশের তীব্র সমালোচনা করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ভারতে এমন গণতন্ত্র কখনও ছিল না যেখানে বিচারকরা আইন প্রণেতা, […]

বাজল বিয়ের সানাই, শুক্রেই সাত পাকে বাধা পড়বেন দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কৌমার্য ভঙ্গ। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ। শুক্রবার নিউ টাউনের বাড়িতেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। বিজেপি করেন দুজনেই। তার থেকেই প্রথমে চোখাচোখি, তারপর কথাবার্তা, বন্ধুত্ব এবং প্রেম। অবশেষে বিয়ের পিঁড়িকেই বসার জন্য শ্রেষ্ঠ স্থান বলে মেনে নিয়ে শোলার টোপর […]

আকাশ ঘন কালো, শহর জুড়ে স্বস্তির বৃষ্টি, দাবদাহ থেকে মুক্তি

নিজস্ব প্রতিনিধি : পূর্বাভাস মতোই সন্ধ্যে নামার আগেই বৃষ্টিতে ভিজল তিলোত্তমা কলকাতা। বিকেল হতেই আকাশের গুমোটভাব বেড়ে কালো করে এসেছিল আকাশ। তারপরেই নামল বৃষ্টি। অস্বস্তিকর গরম থেকে সামান্য হলেও মিলেছে স্বস্তি। ঝোড়ো হাওয়ার দাপটের সঙ্গে বৃষ্টি দিয়েছে প্রচন্ড দাবদাহ থেকে এই সাময়িক মুক্তি। কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলায় নেমেছে বৃষ্টি। ফলে অস্বস্তিকর পরিস্থিতি থেকে […]

২১ তারিখ ‘যোগ্য-অযোগ্য’ তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন, জানালেন ব্রাত্য

নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা স্বস্তি দিয়েছে চাকরিহারা শিক্ষকদের। আপাতত ‘টেন্টেড’ (অযোগ্য) তালিকায় নাম না-থাকা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে পারবেন বলে জানিয়েছে শীর্ষ আদালত। পড়ুয়াদের কথা ভেবেই সুপ্রিম কোর্টের এই রায়। বৃহস্পতিবার শীর্ষ আদালতের রায়ের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘আপাতত স্বস্তি পাওয়া গিয়েছে। আমাদের জন্য এই রায় আশাব‍্যঞ্জক।’ একইসঙ্গে শিক্ষামন্ত্রীর […]

‘বদ্রীনাথের পাশে আমার নামে মন্দির রয়েছে’, ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে ঊর্বশী

উত্তরাখণ্ডে আমার নামে উৎসর্গীকৃত একটি মন্দির আছে। যদি আপনি বদ্রীনাথ মন্দিরে যান, তাহলে পাশেই দেখতে পারবেন উর্বশী মন্দির রয়েছে

পুলিশের জালে জাফরাবাদে জোড়া খুনের মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি : মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। এর আগে জাফরাবাদে এই জোড়া খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার পুলিশের জালে মূল অভিযুক্ত ইনজামুল হক। বৃহস্পতিবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার জানিয়েছেন, এই ঘটনায় ২জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। রাজ্য পুলিশ অভিযান […]

শুরু হচ্ছে চার ধাম যাত্রা, ঘোষিত হল তারিখ-সময় সংক্রান্ত নির্দেশিকা

নিজস্ব প্রতিনিধি: এই বছর চারধাম যাত্রা শুরু হতে ৩০শে এপ্রিল থেকে। এই দিনটিতে পালিত হবে অক্ষয় তৃতীয়া। এই বছরও রেকর্ড সংখ্যক ভক্তের আগমনের আশা করা হচ্ছে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের এই যাত্রা দুর্গম পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে হয়। তাই যাত্রীদের নিরাপত্তার জন্য প্রশাসন বিশেষ নির্দেশিকা জারি করেছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সতর্কতা, আবহাওয়ার […]

বিজ্ঞাপন বিতর্কে আইনি পথে আরসিবি, কাঠগড়ায় ‘Uber’, নাম জড়ালো ট্র্যাভিস হেডের

জনপ্রিয় রাইডিং সংস্থা উবের মোটোর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করল টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। RCB-র অভিযোগ, উবের মোটোর একটি বিজ্ঞাপণে তাঁদের ট্রেডমার্ককে অসম্মান করা হয়েছে।

ধুলিয়ান থেকে সরছে না কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি : ধুলিয়ান থেকে এখনই সরানো হচ্ছে না কেন্দ্রীয়বাহিনী। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এলাকার পরিস্থিতি কেমন রয়েছে তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে আদালত। ভারী বুটের শব্দ এখনও শোনা যাচ্ছে ধুলিয়ানের অলিতে গলিতে। জানা গিয়েছে, সেই কমিটিতে রয়েছেন জাতীয় মানবাধিকার ও রাজ্য মানবাধিকার কমিশনের দুই প্রতিনিধি এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির […]

‘তোমার নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে’, ট্রোলারকে উচিত শিক্ষা দিলেন স্পষ্টভাষী সোনাক্ষী সিনহা

সম্প্রতি একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারী অভিনেত্রীর একটি ছবিতে মন্তব্য করেছিলেন যে, ‘তোমার বিবাহ বিচ্ছেদ নিকটবর্তী’! এই মন্তব্যটি নজরে পড়ে অভিনেত্রী।

চাকরিপ্রার্থীকে অশালীন মেসেজ নিয়োগকারীর, সোশ্যাল মিডিয়া জুড়ে উঠল ঝড়

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে রেডিট বেশ জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। বিভিন্ন সেক্টরের কর্মীদের চাকরির জন্য সংগ্রাম, কর্মক্ষেত্রের উদ্বেগ, কোনও মজার অভিজ্ঞতা সবই ভাগ করা যায় এই প্ল্যাটফর্মে। সম্প্রতি একজন মহিলা পিএ-এর চাকরির জন্য আবেদন করে কী ধরণের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তা প্রকাশ হয়েছে। ঘটনাটি নয়ডার। এক তরুণী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ব্যক্তিগত সহকারী পদে চাকরির জন্য […]

চাকরিহারাদের বেতন নিয়ে বড়‌ ঘোষণা মমতার, কী বললেন মুখ্যমন্ত্রী?

নিজস্ব প্রতিনিধি: এসএসসি মামলায় বৃহস্পতিবার সকালেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বর্তমানে চাকরিহারা মানুষ পথে নেমেছেন, অনশন করেছেন, হাতে প্ল্যাকার নিয়ে প্রতিবাদও জানিয়েছেন। তবে চাকরিহারাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় পেয়ে গিয়েছি রাজ্য। বৃহস্পতিবার নবান্নের এক বৈঠকে চাকরি হারানো শিক্ষকদের উদ্দ্যেশে মুখ্যমন্ত্রী বলেন, “বহু জনের […]

শালবনিতে সুখবর : জিন্দলদের পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি :  আগামী ২১ এপ্রিল শালবনিতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন হবে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। যার ফলে চাহিদাও বৃদ্ধি পেয়েছে। সেই কারণে বিদ্যুতের যোগান বাড়াতে হবে। সেই যোগান দিতেই তৎপর সরকার।  নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে  মুখ্যমন্ত্রী জানালেন, যত বেশি পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে, তত বিদ্যুতের দাম কমবে। ২১ এপ্রিল […]

প্রাণের অস্তিত্ব ভিনগ্রহে, মিলল প্রমাণ

নিজস্ব প্রতিনিধি: বিজ্ঞানীরা একটি বিশেষ আবিষ্কার করেছেন। তাঁরা দাবি করেছেন যে আমাদের গ্রহ থেকে ১২৪ আলোকবর্ষ দূরে সৌরজগতের বাইরের একটি গ্রহের বায়ুমণ্ডলে বিজ্ঞানীরা এমন গ্যাসের রাসায়নিক চিহ্ন খুঁজে পেয়েছেন, যা কেবল পৃথিবীতে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। মার্কিন মহাকাশ সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে করা এক পর্যবেক্ষণে এমন গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। এটিকে […]

তিন মাস আগে উপস্থিত হয়েছিলেন টাইম ট্রাভেলার চাকরি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি: লন্ডন-ভিত্তিক রিক্রুটার কেন চেং সম্প্রতি লিঙ্কডইনে তাঁর এক অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেছেন। অভিজ্ঞতাটি পড়লে বোঝা যায় যে এই কেন চেং বেশ রসিক মানুষ। চেংয়ের মতে, একজন চাকরিপ্রার্থী একবার জুনিয়র মার্কেটার পদের জন্য তার সাথে যোগাযোগ করেছিলেন। সেই সময় তাঁর কোম্পানি নতুন কর্মী নিয়োগ করছিল না। এই কথা কেন সেই ব্যক্তিকে বলেনও। সেই সময় […]

0:00