নিজস্ব প্রতিনিধি: আজ ফাল্গুন পূর্ণিমা। আজকের দিনে এই ভুলগুলি একেবারেই করবেন না। যাতে রুষ্ট হবেন মা লক্ষী। ফাল্গুন পূর্ণিমা দোল পূর্ণিমা নামেও পরিচিত। হিন্দু পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে ফাল্গুন পূর্ণিমাও বলা হয়। তবে এ বছর ফাল্গুন মাসের পূর্ণিমাকে খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে। কারণ এদিনে লক্ষী জয়ন্তীরও মিল ঘটছে। জ্যোতিষীদের মতে, ফাল্গুন পূর্ণিমার দিনে কিছু ভুল থেকে অবশ্যই সাবধান হওয়া উচিত। সেগুলো কী কী জেনে নেওয়া যাক….
১. ফাল্গুন পূর্ণিমার দিনে দেরি করে ঘুমনো উচিত নয়। বরং খুব ভোরে উঠে বিষ্ণু এবং মা লক্ষীর পুজো করা উচিত।
২. ফাল্গুন পূর্ণিমার দিনে ভুল করেও আমিষ খাবার খাবেন না। মদ্যপান করা উচিত নয়।
৩. ফাল্গুন পূর্ণিমার দিনে চিন্তাভাবনা ইতিবাচক রাখুন। কারো জন্যে ভুল শব্দ ব্যবহার করবেন না।
৪. ফাল্গুন পূর্ণিমার দিনে তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয়। কারণ তুলসী ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয়।
৫. ফাল্গুন পূর্ণিমার দিনে কালো পোশাক পরবেন না, এটি করলে জীবন থেকে নেতিবাচক ছায়া কখনই যাবেনা।