নিজস্ব প্রতিনিধি :দোলের দিনে নিরাপত্তায় মোড়া গোটা শহর। শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হল ৪ হাজার পুলিশ। উৎসবের মরসুমে যাতে কোন দুর্ঘটনা না ঘটে তাই এই ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে বাড়তি ১৭০টি পিকেট বসছে।গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত্যু ঠেকাতে শহরের একাধিক ঘাটে নজরদারি চালাবে পুলিশবাহিনী।এছাড়াও, থাকবে ৩০টি পিসিআর বাইক।রাত অবধি চলে কড়া টহলদারী।
এছাড়াও সকাল ৮ টা থেকে বেলা ২ টো পর্যন্ত শহরে টহলদারি চালাবে কলকাতা পুলিশ। পুলিশের সঙ্গে থাকবে ৫০টি মোটরবাইক।থাকবে ৫৮টি ভ্যান।ভ্যান থাকবে বড় রাস্তায়। বাইক ঘুরবে শহরের প্রত্যেকটা অলিগলিতে।দোলের উৎসবে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে।দোলের পর মদ্যপ অবস্থায় গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত্যু ঠেকাতে শহরের একাধিক ঘাটে নজরদারি চালাবে পুলিশ। তাই কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে রাতভর টহল দেবে পুলিশ বাহিনী।
এছাড়াও জনবহুল ঘাটগুলিতে জরুরি পরিস্থিতির জন্য রয়েছে বিপর্যয় মোকাবিলার দল। দোলের দিন যাতে পরিস্থিতির অবনতি না ঘটে, তা তদারকি করতে অন্যান্য পুলিশদের সঙ্গেই পথে নামবেন ডেপুটি কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারেরাও।ইতিমধ্যেই সুরাপ্রেমীদের দোলের আগে কড়া সতর্কবার্তা দিয়েছে পুলিশ। কলকাতা শহরজুড়ে মোতায়েন থাকছে প্রায় চার হাজার পুলিশকর্মী। কোনও হিংসার ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে তারও ব্যবস্থা নেওয়া হয়েছে। লালবাজারকে প্রত্যেক মুহূর্তের আপডেট দিতে হবে স্থানীয় থানাগুলিকে। প্রস্তুত থাকছে পুলিশের বাইক বাহিনীও।