হিন্দুদের হোলি খেলায় সামিল হওয়ায় শামির মেয়েকে নিশানা মুসলিম মওলানার

রমজান মাসে রোজা না রাখার জন্যে ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শাম্মিকে অপরাধী বলেছিলেন ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবউদ্দিন রাজভি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রমজান মাসে রোজা না রাখার জন্যে ভারতীয় দলের পেসার ফাস্ট বোলার মহম্মদ শামিকে অপরাধী বলেছিলেন ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মওলানা শাহাবউদ্দিন রাজভি। এবার শামির মেয়ের হোলি খেলার ছবি ভাইরাল হতেই রেগে গেলেন মুসলিম ধর্মগুরু। তাঁকে অবৈধ এবং ‘শরিয়ত বিরোধী’ বলে অভিযুক্ত করলেন তিনি।

শনিবার রাতে একটি ভিডিওতে অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি জানালেন, “শামির মেয়ে এখনও কিশোরী। যদি সে না বুঝে রঙ খেলে, তাহলে তা অপরাধ নয়। তবে যদি সে বিচক্ষণ হয়, তারপরও হোলি খেলে, তাহলে তা শরিয়তবিরোধী বলে বিবেচিত হবে।” এর আগেও শামিকে ইসলামের নীতি অনুসরণ করার পরামর্শ দিয়েছিলেন মুসলিম জামাতের সভাপতি। তিনি আরও বলেন, “আমি শামি এবং তাঁর পরিবারের সদস্যদের কাছে আবেদন করেছি। যা শরিয়তে নেই, তা তোমাদের সন্তানদের করতে দিও না। কারণ হোলি হিন্দুদের জন্য একটি বড় উৎসব, কিন্তু মুসলমানদের হোলি উদযাপন করা উচিত নয়। যদি কেউ শরিয়ত জানা সত্ত্বেও হোলি উদযাপন করে, তাহলে তা চরম পাপ।” পাশাপাশি তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “আমি টিম ইন্ডিয়ার অধিনায়ক, সমস্ত খেলোয়াড় এবং মোহাম্মদ শামিকে তাঁদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।” প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে, ইসলামের পবিত্র রমজান মাসে রোজা না রাখার জন্যে মুসলিম ধর্মগুরুর কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন মোহাম্মদ শামি। তিনি একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, ‘শামি-সহ যারা রমজানের সময়ে রোজা রাখতে পারেন না, তারা অবশ্যই রমজান মাসে রোজা রাখুন।’ গত ৬ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন শামিকে মদ্যপান করতে দেখা গিয়েছিল।

তার ছবি ভাইরাল হতেই রাজভি জানান, “শরীয়তের দৃষ্টিতে সে একজন অপরাধী। তার এটা করা মোটেও উচিত হয়নি। শরিয়ার বিধান মেনে চলা সকল মুসলমানের দায়িত্ব। ইসলামে রোজা রাখা বাধ্যতামূলক। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, তাহলে ইসলামিক আইন অনুসারে তাকে পাপী হিসেবে গণ্য করা হবে। ক্রিকেট খেলা খারাপ নয়, তবে মোহাম্মদ শামির উচিত তার ধর্মীয় দায়িত্ব পালন করা। আমি শামিকে শরিয়তের বিধান মেনে চলার এবং তার ধর্মের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিচ্ছি।” আসলে পবিত্র রমজান মাসে সূর্য ওঠার আগেই খেয়ে নিতে হয় এবং সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার খেতে হয়। এ সময় মদ্যপান করা অপরাধ। এমনকী মহিলা দের দিকে কু নজরে দেখাও অপরাধ। 

‘মেরে বালোম থানেদার…’, হোলিতে চটুল হিন্দি গানে ঠুমকো নাচ পুলিশ সুপারের

গায়ে চেপটে বসে আছে নাছোড় রং? ভুলেও এই কাজ করবেন না…

ফাল্গুন পূর্ণিমা থাকতে থাকতে ভুলেও এই কাজগুলি করবেন না….

জানেন কী পৃথিবীর সবচেয়ে মূল্যবান রংয়ের কাছে হার মানবে সোনার দামও!

সাত সতীনের ঝগড়া মেটাতে শুরু দোল খেলা, ২০০ বছরের পুরনো এই ঘটনা শুনলে চমকে যাবেন!

দোলের এবার সঙ্গী হোক মাটন পোলাও! ৩০ মিনিটেই রেডি নৈশভোজ

কোয়েল থেকে কার্তিক আরিয়ান, রঙের উৎসবে মেতে উঠেছে টলিউড থেকে বলিউড

দোলের দিন সতর্ক পুলিশ! অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া পদক্ষেপ লালবাজারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]