‘মেরে বালোম থানেদার…’, হোলিতে চটুল হিন্দি গানে ঠুমকো নাচ পুলিশ সুপারের

SP অভিমুন্য মাঙ্গলিক 'মেরে বালোম থানেদার চালাওয়ে জিপসি' নামে এক হিন্দি গানের তালে সবাইকে একেবারে নাচিয়ে তুললেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হোলির রঙ যেন এখনও গা থেকে উঠছেই না! টানা দুদিন ধরে দেশভর চলল রঙের উৎসব। আর এই হোলিতে দেশজুড়ে নানারকম অপরাধমূলক ঘটনা ঘটেছে। আবার অনেকরকম আজব কাণ্ডও হয়েছে। তেমনি উত্তরপ্রদেশের ভাদোহি জেলার পুলিশ লাইনে পুলিশকর্মীরদের জন্যে একটি বিশেষ হোলি উৎসব পালন করা হয়েছিল। আর সেখানেই এক পুলিশ আধিকারিককে একটি ভোজপুরি গানের তালে ব্যাপক নাচতে দেখা গেল। SP অভিমুন্য মাঙ্গলিক ‘মেরে বালোম থানেদার চালাওয়ে জিপসি’ নামে এক হিন্দি গানের তালে সবাইকে একেবারে নাচিয়ে তুললেন।

আর পুলিশ সুপারকে নাচতে দেখে অতিরিক্ত SP-সহ অন্যান্য পুলিশ আধিকারিককেও নাচতে দেখা গেল। এরপর দমকল বাহিনীর গাড়ি থেকে পুলিশকর্মীরা নানারকমের রঙ ছুঁড়তে শুরু করেন। আসলে যেহেতু সাতদিনে ২৪ ঘন্টা দেশের নিরাপত্তার দায়িত্বে থাকেন পুলিশ প্রশাসন, তাই এসব আনন্দ উৎসবে সামিল থাকতে পারেন না তাঁরা। তাই তাঁদেরকে আনন্দ দেওয়ার জন্যে হোলির পরের দিন পুলিশ কর্তৃপক্ষের জন্যে হোলি পার্টির আয়োজন করা হয়েছিল। কারণ তাঁরা উৎসবের সময় কর্তব্যরত ছিলেন। এদিন উৎসবে পুলিশ আধিকারিকরা একে অপরের উপর আবির ছোঁড়েন। সেই ভিডিও গুলো এখন ভাইরাল। যেখানে দেখাই যাচ্ছে, অক্লান্ত পরিশ্রমের পরে এই উৎসবে তাঁরা এক টুকরো শান্তি পেলেন। মন খুলে আনন্দ করার সুযোগ পেলেন। একেবারে মিলেমিশে গেলেন পুলিশ কর্মকর্তা এবং কর্মীরা।

তবে তাঁদের উৎসব একেবারেই নিরাপদে হয়েছিল। যার ফলে হাড়ভাঙা পরিশ্রমের পরে হোলির আয়োজনে সকল পুলিশ আধিকারিকের মুখে হাসি ফুটেছিল। ভিডিওটি ভাইরাল হতেই তার প্রমাণ মিলেছে। 

হিন্দুদের হোলি খেলায় সামিল হওয়ায় শামির মেয়েকে নিশানা মুসলিম মওলানার

গায়ে চেপটে বসে আছে নাছোড় রং? ভুলেও এই কাজ করবেন না…

ফাল্গুন পূর্ণিমা থাকতে থাকতে ভুলেও এই কাজগুলি করবেন না….

জানেন কী পৃথিবীর সবচেয়ে মূল্যবান রংয়ের কাছে হার মানবে সোনার দামও!

সাত সতীনের ঝগড়া মেটাতে শুরু দোল খেলা, ২০০ বছরের পুরনো এই ঘটনা শুনলে চমকে যাবেন!

দোলের এবার সঙ্গী হোক মাটন পোলাও! ৩০ মিনিটেই রেডি নৈশভোজ

কোয়েল থেকে কার্তিক আরিয়ান, রঙের উৎসবে মেতে উঠেছে টলিউড থেকে বলিউড

দোলের দিন সতর্ক পুলিশ! অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া পদক্ষেপ লালবাজারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]