Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গরমে জামের রস দিয়ে বানিয়ে নিন বাবল পার্ল ড্রিঙ্কস

Share:

নিজস্ব প্রতিনিধি : গরমকালে আম, কাঁঠালের পাশাপাশি অন্যতম সুস্বাদু ফল জাম। শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও ভরপুর এই ছোট্ট ফলটি। বাজার থেকে কিনে হোক বা গ্রামে গাছ থেকে পেড়ে জাম খাওয়ার মজাই আলাদা। জামের সঙ্গে নুন মিশিয়ে মুখে দেওয়ার স্বাদ ভোলার নয়। এই ফলের রস থেকে বীজ সবটাই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। জামের বীজ গুঁড়ো করে নিয়মিত খেলে নানা রোগ প্রতিরোধ হয়। গরমে তৃষ্ণা মেটাতে এই ফল দিয়ে বানিয়ে নেওয়া যায় একটি বিশেষ সরবত। যেটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। জামের রস দিয়ে বানিয়ে নিতে পারেন বাবল পার্ল ড্রিঙ্কস।

এটি বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হল-

উপকরণ: জামের রস ৩ কাপ

টাপিওকা পাউডার ১ কাপ বা সাবুদানার গুঁড়ো

চিনি ৪ টেবিল চামচ

ভ্যানিলা আইস্ক্রিম

বরফ

প্রণালি:  প্রথমে জাম নিয়ে তারমধ্যে থেকে বীজগুলো ফেলে দিতে হবে। এবার জামগুলো নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ৩ কাপ মতো রস নিতে হবে। টাপিওকা পাউডারের সঙ্গে প্রয়োজনমতো জামের রস মিশিয়ে একটি ডো তৈরি করতে হবে। টাপিওকা পাউডারের পরিবর্তে সাবুর গুড়ো নিতে পারবেন। ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। বলগুলো অল্প জলে সেদ্ধ করে ঝরিয়ে নিতে হবে। বাকি জামের রসের সঙ্গে চিনি মিশিয়ে সিরা মতো তৈরি করে নিন। এরমধ্যে সেদ্ধ বলগুলো ১ মিনিট রেখে দিতে হবে। এরপর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করুন। গ্লাসে ঢেলে ভ্যানিলা আইসক্রিম ও পছন্দমতো বরফকুচি দিয়ে পরিবেশন করতে হবে।

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

খুব সহজে অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিন ডিমের এই ২ রেসিপি

খাদ্যতালিকায় রাখুন এই ছোট মাছগুলি, উপকার পাবেন একাধিক

ছুটির দিনে বানিয়ে নিতে পারেন মুখরোচক বাদাম চাট

খাবার পরেই চা খাওয়ার অভ্যাস? ডেকে আনছেন চরম বিপদ

বর্ষায় বানিয়ে নিন কচু পাতা দিয়ে নোনা ইলিশের বড়া

৭ ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও শরীরে থাকবে তারুণ্যের জেল্লা

ছুটির দিনে বানিয়ে নিন নিরামিষ আচারি কাঁকরোল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00